Wednesday, June 24, 2026

কলকাতা হাই কোর্টেও মিলল না স্বস্তি, অনুব্রতকে দিল্লি নিয়ে যেতে বাধা নেই ED-র

Date:

Share post:

অনুব্রত মণ্ডলকে (Anybrata Mandol) দিল্লি নিয়ে যেতে আর কোনও বাধা থাকল না। শুক্রবার, দিল্লির পরে শনিবার, কলকাতা হাই কোর্টেও (Calcutta High Court) কার্যত খারিজ হয়ে গেল গরু পাচার মামলায় ধৃত অনুব্রত আবেদন। পাশাপাশি তাঁর ১লক্ষ টাকা জরিমানা করা হয় তাঁকে। কারণে, তিনি দুটি আদালতে একই মামলা করেন। নিজের ইচ্ছে মতো আদালত পছন্দ করার অভিযোগেই এই জরিমানা বীরভূমের তৃণমূলের (TMC) জেলা সভাপতিকে।

শনিবার হাইকোর্টে বিচারপতি বিবেক চৌধুরীর এজলাসে শুনানি চলাকালীন অনুব্রতর আইনজীবী জানান, শারীরিক ভাবে অসুস্থ অনুব্রত। পাল্টা ইডি জানায়, প্রয়োজনে দিল্লি এইমসে চিকিৎসার বন্দোবস্ত হবে। অনুব্রতের আইনজীবী জানান, দিল্লি (Delhi) হাই কোর্টে ইডি মৌখিক ভাবে আশ্বাস দিয়েছিল ওই মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত হাজিরা করানো হবে। বিচারপতি বিবেক চৌধুরীর বলেন, কলকাতায় কেন্দ্রীয় সরকারের অধীন কোনও হাসপাতালে অনুব্রতর স্বাস্থ্য পরীক্ষা হবে। চিকিৎসকরা অনুমতি দিলে বিমানে নিয়ে যাওয়া হবে দিল্লি।

দিল্লি এবং কলকাতা, দুটি হাই কোর্টেও তিনি একই আবেদন জানানোর জন্য তাঁকে বিচারপতি ১ লক্ষ টাকা জরিমানা করেন। মামলা সংক্রান্ত তথ্য লুকনো এবং আদালতের সময় অপচয়ের জন্য জরিমানা করেছেন বিচারপতি। শুক্রবার দিল্লি হাইকোর্টও এই বিষয় নিয়ে প্রশ্ন তুলেছিল। একই আবেদন দুজায়গায় করা, যে আদালত পছন্দ হবে, সেখানে যাওয়া- এই সব নিয়ে প্রশ্ন ওঠে কলকাতা হাই কোর্টেও। তারপরেই জরিমানার নির্দেশ দেওয়া হয়।

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...