Tuesday, June 16, 2026

Entertainment : মাথায় ড্রোন, আ*হত বেনি ! মন ভাঙল ‘বদতমিজ’ ফ্যানেদের

Date:

Share post:

গান গাইতে গিয়ে আহ*ত ‘বদতমিজ দিল ‘ এর গায়ক বেনি দয়াল (Benny Dayal) । নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে একটি ভিডিও পোস্ট করে দু*র্ঘটনার কথা বিস্তারিত জানান তিনি। জানা যায় তামিলনাড়ুর চেন্নাইয়ে (Chennai) কনসার্ট চলছিল বেনি দয়ালের (Benny Dayal), সেই অনুষ্ঠানেরই শ্যুট হচ্ছিল ড্রোন (drone) দিয়ে। হঠাৎই তা পড়ে যায় এবং শিল্পী মাথার পিছন দিকে আ*ঘাত পান বলে জানা গেছে।

কনসার্টে গুরুতর আহত হওয়ার পর বেশ কিছু পোষ্ট করেন গায়ক। সেখানে একদিকে যেমন নিজের স্বাস্থ্য সংক্রান্ত আপডেট দিয়েছেন, তেমনই অনুষ্ঠানের আয়োজক এবং অন্যান্য শিল্পীদের এই ব্যাপারে সতর্ক করেছেন। নিজের ভিডিও বার্তায় বেনি বলেন, “ড্রোনের ফ্যানগুলো আমার মাথার পিছনে পড়ে বেশ খানিকটা কেটে গেছে। আমার হাতের দুটো আঙুলে খুব বাজেভাবে লেগেছে। কিন্তু বাকি সব ঠিকই আছে। খুব তাড়াতাড়িই এর থেকে সেরে উঠব বলে আশা করছি।” এখানেই শেষ নয় গায়ক ইভেন্ট আয়োজকদের পেশাদার ড্রোন অপারেটর রাখার জন্য অনুরোধও করেন। তিনি অন্যান্য শিল্পীদের বলেন এই ব্যাপারে অনুষ্ঠানের আগেই চুক্তি করে নেওয়ার জন্য। গায়ক অত্যন্ত নম্রভাবে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে জানান যে গায়করা নায়ক নন। তাঁরা বিজয় বা অজয় বা সলমান খান বা প্রভাস বা কোনও অ্যাকশন সিনেমার শুটিং করেন না। ওইসব স্টান্ট করার কোনও প্রয়োজন নেই। একটা সাধারণ অনুষ্ঠান করলেই হয়ে যায়। কিছুটা রসিকতা করে বেনি বলেন, কেবল ভাল দেখতে লাগুক এটুকুই চাই। ড্রোনটা ভীষণ কাছে এসে শিল্পীকে আঘাত করার তো প্রয়োজন নেই।

 

Related articles

ফ্লোর টেস্ট হোক, কে কোথায় আছে দেখা যাবে! বিধানসভায় পাল্টা চ্যালেঞ্জ ঋতব্রতর

বিধানসভায় বিরোধী দলের স্বীকৃতি এবং তৃণমূলের প্রকৃত শক্তি ঠিক কত, তা নিয়ে শাসক ও বিরোধী শিবিরের টানাপোড়েন যখন...

মোদিকে স্বাগত জানাতে ‘স্বচ্ছতা সে স্বাগত’, তিন দিন শহরের রাজপথে নামছেন মুখ্যমন্ত্রী

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কলকাতা সফরের আগে তিলোত্তমাকে ‘নতুন রূপে’ সাজিয়ে তোলার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ২১ জুন...

ওমানে মার্কিন হানায় ভারতীয়দের মৃত্যুর আবহেই ফ্রান্সে প্রধানমন্ত্রী মোদি, সাক্ষাৎ ট্রাম্পের সঙ্গেও!

ওমান উপসাগরে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় তিন জন ভারতীয় নাবিকের মৃত্যুর ঘটনায় যখন ভারত ও আমেরিকার মধ্যে কূটনৈতিক চাপানউতর...

অধিবেশনের আগেই চরম সংঘাত! সর্বদলীয় বৈঠকে ব্রাত্য শোভনদেবরা, স্পিকারের ‘শ্যাডো’ বিরোধীনেতাকে তোপ কুণালের

রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর প্রথম বিধানসভা অধিবেশন শুরু হতে চলেছে আগামী ১৮ জুন। প্রথা মেনে সোমবার...