Friday, April 3, 2026

বীরভূমের পাড়ুইতে বো*মা বিস্ফো*রণ, তদন্তে পুলিশ

Date:

Share post:

শুক্রবার সন্ধেবেলা ফের বিস্ফোরণের (Blast) ঘটনা ঘটল । জানা গিয়েছে, পাড়ুইয়ের ভেড়ামারিতে এক ব্যক্তির গোয়ালঘরে বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে গোয়ালঘর নিশ্চিহ্ন হয়ে গিয়েছে।যদিও বিস্ফোরণের ঘটনায় কোনও হতাহতের খবর মেলেনি।

আরও পড়ুন:বোমা বাঁধতে গিয়ে বিস্ফো*রণ! মর্মা*ন্তিক পরিণতি এক ব্যক্তির, ফিরহাদের নিশানায় বিজেপি

পঞ্চায়েত নির্বাচনের আগে অশান্তি দমন করতে রাজ্যজুড়ে তল্লাশি চালাচ্ছে রাজ্য পুলিশ ।এই তল্লাশিতে এর আগেও বোমা উদ্ধারের ঘটনা ঘটেছে। শুক্রবারই বীরভূমের সাঁইথিয়া থেকে ড্রাম ভর্তি তাজা বোমা উদ্ধার করা হয়। সেগুলোকে নিষ্ক্রিয় করে পুলিশ। ঘটনায়। একজনকে গ্রেফতারও করা হয়। কী উদ্দেশে এত পরিমাণ বোমা মজুত করা হয়েছিল, তার তদন্তে নেমেছে পুলিশ।

একের পর এক বোমা উদ্ধারের ঘটনায় সাফল্য মিলেছে পুলিশের।তবে কী কারণে পাড়ুইয়ের ওই ব্যাক্তির বাড়িতে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছে পুলিশ।

 

 

Related articles

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...