Tuesday, June 23, 2026

Entertainment : বসন্তে ‘সাদা কালা’ ছন্দে চঞ্চল নচি !

Date:

Share post:

বাতাসে বসন্ত, সপ্তাহ ঘুরলেই রঙিন উৎসব। তার আগে আচমকাই সাদা কালো সুরে মাতলেন গায়ক নচিকেতা (Nachiketa Chakraborty)। অভিনেতা চঞ্চল চৌধুরী (Chanchal Chowdhury) সপরিবারে হাজির নচি’দার বাড়ি । আর তারপরই ভাইরাল গানের যুগলবন্দি। অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যের (Anirban Bhattacharya) সঙ্গে ‘সাদা সাদা কালা কালা’ গেয়েছিলেন চঞ্চল। এবার সেই আসর জমল নচিকেতার বাড়ি। বাংলাদেশের ছবি ‘হাওয়া’ মুক্তি পাওয়ার পর থেকে ‘সাদা সাদা কালা কালা’ গানটি দুই বাংলাতেই বিপুল জনপ্রিয়তা পায়। সম্প্রতি নুসরত ফারিয়ার (Nusrat Faria)কণ্ঠেও দর্শক শুনেছেন এই গানটি। আর এবার সেই গানের সুরে ভাসলেন নচিকেতা ও চঞ্চল।

অভিনেতা চঞ্চল চৌধুরী নিজেই একটি ভিডিও পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। তাতে দেখা গেছে হারমোনিয়ামের তালে গলা মিলিয়েছেন চঞ্চল,আর তাতেই উচ্ছ্বসিত বাকিরা। ফেসবুকে চঞ্চল লেখেন, “পরিবার পরিজন নিয়ে গতরাতে নচি’দা মানে নচিকেতা চক্রবর্তীর সাথে দেখা করতে গিয়েছিলাম…বাকিটা ইতিহাস…স্মরণে রাখবার মত চমৎকার স্মৃতি…আড্ডায় উপস্থিত রবি চৌধুরী,চন্দন সিনহা,কবির বকুল,বৃন্দাবন দাস,শাহানাজ খুশী,দিব্য,সৌম্য,উদয়,শান্তা,শুদ্ধ……বিশেষ মানুষ ইকবাল ভাই….গানে গানে কাটলো অনেকটা সময়…অনেক গল্প তো বটেই…বিশেষ করে দিব্য সৌম্য শুদ্ধকে দেখে নচি’দা খুব খুশী…..ওরাও নচি’দাকে পেয়ে মহা খুশী….আমাদের সৌভাগ্য,আমরা বাংলা গানে নচিকেতা চক্রবর্তীর যুগ স্বচক্ষে দেখেছি। নচি’দা,কামনা করি তোমার সুস্থতা আর দীর্ঘায়িত হোক তোমার শিল্পী জীবন।

অনুপম থেকে জিৎ গঙ্গোপাধ্যায় – এই যুগের নামী সুরকারদের সঙ্গে কাজ করছেন নচিকেতা। তবে বাংলাদেশের অভিনেতার সঙ্গে এই ভিডিও ভাইরাল হওয়ার পর থেকেই নেটিজেনদের আশা এবার কি বাংলাদেশের অভিনেতার সঙ্গে কাজ করবেন নচিকেতা? সৃজিতের আগামী ছবিতে মুখ্য ভুমিকায় অভিনয় করছেন চঞ্চল। ভারতের সঙ্গে পাকাপাকি সম্পর্কে জড়িয়ে পড়ছেন অভিনেতা, কানাঘুষো বাংলা বিনো দুনিয়ায়।

 

Related articles

সব্যসাচী ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীর বাড়িতে পুলিশের তল্লাসি, উদ্ধার কয়েক কেজি সোনা

কয়েক বছর আগে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে নগধ ৫০ কোটি টাকা এবং...

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...