Friday, April 3, 2026

মুড়ি-মুড়কির মতো অ্যান্টিবায়োটিক নয়, নিদান IMA-এর

Date:

Share post:

অসময়ের গরম। মাঝে ঠাণ্ডা হাওয়া। ঘরে ঘরে সর্দি-কাশি, জ্বর। কারও আবার বমিও হচ্ছে। আর এই পরিস্থিতিতে চিকিৎসকের পরামর্শ ছাড়াই মুড়ি-মুড়কির মতো অ্যান্টিবায়োটিক (Antibiotic) খাচ্ছেন অনেকেই। কখনও আবার সেটা হচ্ছে চিকিৎসকের প্রেশক্রিপশন মতোই। এই প্রবণতা ডেকে আনছে বিপদ। তাই অবিলম্বে এটা পরিবর্তনের নিদান দিচ্ছে ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন (IMA)। সোশ্যাল মিডিয়ায় একটি নোটিশ দিয়েছে IMA। সেখানে স্পষ্ট জানানো হয়েছে, চিকিৎসকরাও যেন অ্যান্টিবায়োটিক প্রেসক্রাইব না করেন। রোগীরাও যেন ইচ্ছেমতো তা না খান।

কী আছে IMA-র নির্দেশে?
সর্দি-কাশি, বমি, গলা ব্যথা, গা-হাত-পায়ে ব্যথা, ডায়েরিয়ার মতো উপসর্গ এক সপ্তাহের বেশি থাকছে না। তিন দিনেই জ্বর কমে যাচ্ছে। সপ্তাহ তিনেক থাকছে কাশি। তবে, এই ধরনের সংক্রমণকে ভয় পাওয়ার কিছু নেই। এক্ষেত্রে সাধারণ চিকিৎসাই যথেষ্ট। উপসর্গ অনুযায়ী ওষুধ দিলেই হবে। কিন্তু অনেকেই অ্যাজিথ্রোমাইসিন ও অ্যামক্সিক্ল্যাভের মতো অ্যান্টিবায়োটিক খাচ্ছেন। এত বেশি অ্যান্টিবায়োটিক খেলে জীবাণুরা তার বিরুদ্ধে ধীরে ধীরে Immunity গড়ে তুলবে। ফলে যখন সত্য়িই সংক্রমণ কঠিন হবে, তখন হয়ত অ্যান্টিবায়োটিক কাজ করবে না। সেই কারণেই প্রয়োজন ছাড়া অ্যান্টিবায়োটিক না খাওয়ার নিদান ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের।

Related articles

আজ পুরুলিয়া-বিষ্ণুপুর- খানাকুলে নির্বাচনী জনসভা অভিষেকের

বাংলার মাটি সম্প্রীতির কথা বলে। বিভেদকামী শক্তির এখানে কোনও জায়গা নেই। রাজ্যের বিধানসভার নির্বাচনের প্রচারে বিভিন্ন জনসভা থেকে...

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...