Sunday, April 5, 2026

চিনের ‘বাড়বাড়ন্তে’ লাগাম! জি ২০-র মঞ্চেই ‘হুঁ*শিয়ারি’ কোয়াড জোটের

Date:

Share post:

সন্ত্রাসবাদ ইস্যুতে এবার চিনকে কড়া বার্তা দিল কোয়াড জোট (QUAD)। শুক্রবার দিল্লিতে জি ২০ বৈঠকের (G20 Meet) মধ্যেই কিছুটা সময় বের করে আলোচনায় বসেন কোয়াড গোষ্ঠীর বিদেশমন্ত্রীরা। আর সেই বৈঠকেই নাম না নিয়ে চিনকে আক্রমণ করল গোষ্ঠীর সদস্যরা। আমেরিকা (America), অস্ট্রেলিয়া (Australia), জাপান (Japan) এবং ভারতকে (India) নিয়েই গঠিত ‘কোয়াড্রিল্যাটারাল সিকিউরিটি ডায়ালগ’ (Quadrilateral Security Dialogue) বা কোয়াড জোট। তবে বিশ্লেষকদের মতে, মূলত চিনের বাড়বাড়ন্তকে সামনে রেখেই একজোট হয়েছে চারটি দেশ।

শুক্রবার ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকর (S Jaishankar) এই বৈঠকের আয়োজন করেন। বৈঠকে অংশ নেন জাপানের বিদেশমন্ত্রী ইয়োশিমাসা হায়াশি, অস্ট্রেলিয়ার বিদেশমন্ত্রী পেনি ওং এবং মার্কিন বিদেশ সচিব অ্যান্টনি ব্লিঙ্কেন। আর সেই বৈঠক থেকেই কড়া বার্তা দেওয়া হয় চিনকে (China)। উল্লেখ্য, চিনের বর্তমান গতিবিধি বেশ চিন্তায় রাখছে ভারত সহ অন্যান্য দেশকে। পাশাপাশি তালিবান প্রত্যাবর্তনের পর থেকেই কাশ্মীরে নিয়ন্ত্রণরেখা (Kashmir LAC) ভারতের চিন্তা বাড়াচ্ছে। তবে তার থেকেও বেশি চিন্তা বাড়ছে ‘এলএসি’ বরাবর চিনা সৈন্যদের উপস্থিতি। আর সেকারণেই রাফালের ঘাঁটি হরিয়ানার আম্বালা ও পশ্চিমবঙ্গের কলাইকুন্ডা ও হাসিমারায় তৈরি করা হয়েছে।

পাশাপাশি অরুণাচল প্রদেশ (Arunachal Pradesh) সীমান্তে মোতায়েন হয়েছে অত্যাধুনিক সমস্ত অস্ত্রশস্ত্র। ফলে ভারতও যে কোনও অংশে কম নয় এবং তারাও যে পাল্টা আক্রমণ শানাতে প্রস্তুত তাও এদিনের বৈঠকে পরিষ্কার করে দেওয়া হয়। আর জি ২০ বৈঠকের মাঝেই কোয়াড গোষ্ঠীর কড়া বার্তা বেশ খানিকটা ‘ব্যাকফুটে’ ফেলল চিনকে।

 

 

Related articles

IPL: ইডেনে কেকেআরের বিরুদ্ধে প্রীতির দলের তুরুপের তাস নাইট প্রাক্তনী

  সোম সন্ধ্যায় ইডেনে ভীরু-জারা। ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে কেকেআরে (KKR)প্রতিপক্ষ পাঞ্জাব কিংস।এই ম্যাচটা যতটা না নাইটদের সঙ্গে পাঞ্জাব...

প্রার্থীদের কথা শুনছে কমিশন! ভোট পরিচালনার নিরপেক্ষতায় প্রশ্ন বিচারপতির

নির্বাচন পরিচালনায় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নিরপেক্ষতা নিয়ে একাধিকবার প্রশ্ন তুলেছে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস। এবার নির্বাচন...

হার্মাদরা জার্সি পাল্টে সন্ত্রাস ফেরাতে চাইছে! জামানত জব্দ হবে বহিরাগতদের

বিজেপিকে ভোট দেওয়া মানে পরোক্ষভাবে সিপিএমের হার্মাদদের সমর্থন করা! তাই রায়নার মানুষ আগেও এইসব বহিরাগতদের জামানাত বাজেয়াপ্ত করে...

ভোটার তালিকা থেকে ৮০ লক্ষ নাম উধাও! কমিশনের বিরুদ্ধে ‘ষড়যন্ত্রের’ অভিযোগে সরব গণমঞ্চ

রাজ্য বিধানসভা নির্বাচনের প্রাক্কালে ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া বা ‘সার’ (স্পেশাল ইনটেন্সিভ রিভিশন) নিয়ে বিস্ফোরক অভিযোগ তুলল নাগরিক...