Saturday, June 20, 2026

শিক্ষা প্রতিষ্ঠানের সামনে হু*ক্কা বা*রে ‘না’! কড়া আইন আনার পরিকল্পনা রাজ্যের  

Date:

Share post:

শহরে হুক্কা বার (Hookah Bar) বন্ধের সিদ্ধান্তে অনড় কলকাতা পুরসভা (KMC)। নতুন প্রজন্মের সুস্থতার জন্য আগেই হুক্কা বার বন্ধের পক্ষে সওয়াল করেছিলেন মেয়র ফিরহাদ হাকিম (Mayor Firhad Hakim)। আর এবার শিক্ষা প্রতিষ্ঠানের (Educational Institution) সামনে হুক্কা বার নিষিদ্ধ করতে নয়া আইন (Law) আনার ভাবনা রাজ্য সরকারের। জানা গিয়েছে, তামাকজাত দ্রব্য নিয়ে রাজ্যে যেমন আইন রয়েছে ঠিক তেমনই এবার হুক্কা নিয়েও নির্দিষ্ট আইন আনতে চলেছে সরকার। রাজ্যের তরফে সাফ জানান হয়েছে, হুক্কা নিয়ে রাজ্যে কোনও কড়া আইন নেই। আর সেকারণেই শহরের বিভিন্ন প্রান্তে ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠছে একাধিক হুক্কা বার। কিন্তু এতে বড় ক্ষতি হচ্ছে যুব সমাজের (Young Generation)। আর সেকারণেই কড়া পদক্ষেপ গ্রহণ করার সিদ্ধান্ত রাজ্যের।

সম্প্রতি কলকাতার হুক্কা বার বন্ধের নির্দেশ দিয়েছিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। আর সেই নির্দেশের বিরোধিতা করে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হয়েছিলেন বারের মালিকরা। প্রথমে কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ হুক্কা বার বন্ধের নির্দেশের বিপক্ষে রায় দেয়। পরে ডিভিশন বেঞ্চও সিঙ্গেল বেঞ্চের রায়কে বহাল রাখে। সে ক্ষেত্রে হাইকোর্টের বক্তব্য, রাজ্যে এই ধরনের কোনও নিয়ম নেই। তাই হুক্কা বার বন্ধ করতে গেলে আইন প্রণয়ন করে তা বন্ধ করতে হবে। আর হাইকোর্টের দেখানো পথেই এবার হুক্কা বার বন্ধের জন্য আইন সংশোধন করতে চলেছে কলকাতা পুরসভা।

কলকাতা পুরসভার মেয়র তথা মন্ত্রী ফিরহাদ হাকিম জানিয়েছেন, হুক্কা বার নিয়ে রাজ্যে নির্দিষ্ট আইন তৈরির প্রয়োজন রয়েছে। তামাকজাত দ্রব‌্য নিয়ে যেমন আইন রয়েছে তেমনই হুক্কা নিয়েও নির্দিষ্ট আইন আনবে রাজ‌্য সরকার। তা না আনলে আগামী দিনে পাড়ার মোড়ে মোড়ে হুক্কা বার গজিয়ে উঠবে। আর নতুন প্রজন্মের সুস্থতার জন‌্য হুকা বার শীঘ্রই বন্ধ করা উচিত। শুক্রবার ফিরহাদ হাকিম বুঝিয়ে দিয়েছেন, শহরে হুক্কা বার বন্ধের সিদ্ধান্তে অনড় কলকাতা পুরসভা।

 

 

Related articles

ওসির পরে এবার বিডিও-র চেয়ারে গৌরীশঙ্কর! মুর্শিদাবাদে বিজেপির মন্ত্রীর কীর্তিতে তাজ্জব রাজ্যবাসী

ওসির পরে বিডিও-র চেয়ারে চেয়ারে বসে পড়লেন রাজ্যের মন্ত্রী ও মুর্শিদাবাদের বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ (Goirishankar Ghosh)। সাগরপাড়া থানায়...

ছাত্রকে শাসন করায় শিক্ষকের বিরুদ্ধে মামলা, জামিন পেতেই ফুল-মালায় মাস্টারমশাইকে বরণ

ছাত্র স্কুলে সঠিক আচরণ না করাই শিক্ষক তাঁকে শাসন করেছিলেন। এতেই ক্ষুব্ধ পড়ুয়ার বাড়ির লোকেরা মামলা দায়ের করেন...

ইংল্যান্ড সিরিজেও নেই হার্দিক! কোহলির ফিটনেস নিয়েও প্রশ্ন

চোটের সমস্যা যেন পিছু ছাড়ছে না ভারতীয় দলকে। চোটের জন্য আফগানিস্তানের বিরুদ্ধে একদিনের(ODI) সিরিজ থেকে আগেই ছিটকে গিয়েছেন...

পশ্চিমবঙ্গ দিবস-শ্যামাপ্রসাদ ভূমিকা রাখা হোক পাঠ্যবইয়ে: দাবি সুকান্তর, আর্জি আরও ২ মন্ত্রীর

কেন ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস? শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের (Shyamaprasad Mukharjee) ভূমিকা কী? এ বিষয় নিয়ে একটা চ্যাপ্টার পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত...