Saturday, April 4, 2026

Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) ২০২২-২৩ আইএসএল-এর সেমিফাইনালে পৌঁছে গেল এটিকে মোহনবাগান। শনিবার ঘরের মাঠে আইএসএল-এর প্লে-অফের ম‍্যাচে ওড়িশা এফসিকে হারাল ২-০ গোলে। বাগানের হয়ে গোল দুটি করেন হুগো বৌমোস এবং দিমিত্রি পেত্রাতোস। সেমিফাইনালে মোহনবাগানের সামনে হায়দরাবাদ এফসি।

২) ২০২২-২৩ আইলিগ চ‍্যাম্পিয়ন রাউন্ডগ্লাস পাঞ্জাব এফসি। এদিন রাজস্থান ইউনাইটেডকে ৪-০ গোলে হারিয়ে আইলিগ চ‍্যাম্পিয়ন হল তারা। আর এই জয়ের ফলে আইলিগের প্রথম দল হিসাবে আইএসএল খেলার ছাড়পত্রও নিশ্চিত করে ফেললো তারা।

৩) চতুর্থ টেস্ট ম‍্যাচ খেলতে নামার আগে স্ত্রী অনুষ্কা শর্মাকে নিয়ে মধ্যপ্রদেশের মহাকাল উজ্জয়ীনি মন্দিরে পুজো দিলেন বিরাট কোহলি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ছবি।

৪) সন্তোষ ট্রফিতে ব‍্যর্থ বাংলা। আর ব‍্যর্থতার পর আসরে নামল আইএফএ। ব্যর্থতার কারণ খুঁজতে তিন সদস্যের একটি কমিটি গঠন করল আইএফএ। প্রাক্তন ফুটবলার মনোরঞ্জন ভট্টাচার্য, সঞ্জয় সেন ও দেবজিৎ ঘোষকে এই কমিটির সদস্য মনোনীত করেছে আইএফএ।

৫) শুরুতেই জমে গেল মহিলাদের প্রিমিয়ার লিগ। মুম্বইয়ের ৫ উইকেটে ২০৭ রানের জবাবে গুজরাতের ইনিংস শেষ হল ৯ উইকেটে ৬৪ রানে। হরমনপ্রীত কৌররা জিতলেন ১৪৩ রানে। হরমনপ্রীতের দাপুটে ৬৫ রান।

আরও পড়ুন:Breakfast news :. ব্রেকফাস্ট নিউজ

 

 

Related articles

ভোটের দিন সবেতন ছুটি! নির্দেশ না মানলে সংস্থাকে জরিমানার হুঁশিয়ারি কমিশনের 

আসন্ন বিধানসভা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের স্বার্থে বড় পদক্ষেপ করল নির্বাচন কমিশন। ভোটের দিন রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি...

ISL: এগিয়ে থেকেও জয় অধরা, পয়েন্ট নষ্ট অব্যাহত বাগানের

  আইএসএলে ফের আটকে গেল মোহনবাগান।জামশেদপুরে জেআরডি টাটা স্পোর্টস কমপ্লেক্সে জামশেদপুর এফসির সঙ্গে ১-১ গোলে ড্র করল সবুজ মেরুন।...

বাঙালিকে ‘বেনাগরিক’ করার ষড়যন্ত্র! ভোটার তালিকায় নাম ছাঁটাইয়ের প্রতিবাদে সরব গণমঞ্চ 

ভোটার তালিকা থেকে বিপুল সংখ্যক মানুষের নাম বাদ যাওয়ার অভিযোগ তুলে এবার রাজপথে নামল নাগরিক সংগঠন ‘দেশ বাঁচাও...

ফের অভয়া আবেগ উসকে ইস্তেহার প্রকাশ বামেদের, রইল ভাতার প্রতিশ্রুতিও

ছাব্বিশর ভোটে আরজি কর ইস্যুকে কাজে লাগিয়ে নির্বাচনী ইস্তেহার প্রকাশ বামেদের। 'অভয়া আবেগ'কে কাজে লাগিয়ে ভোট বৈতরণী পার...