Monday, April 13, 2026

প্রেসিডেন্সির চার টিএমসিপি নেতার শাস্তি

Date:

Share post:

প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের জেরে শাস্তি দেওয়া হল চার টিএমসিপি নেতাকে। পড়ুয়াদের হেনস্থা, বিশ্ববিদ্যালয়ের সম্পত্তি নষ্টের অভিযোগে চলতি সিমেস্টারের জন্য দুই টিএমসিপি নেতাকে সাসপেন্ড করা হয়েছে। নিষেধাজ্ঞা জারি করা হয়েছে অভিযুক্ত তৃণমূল পরিষদের ছাত্র নেতাদের হোস্টেলে থাকার ওপর।

তদন্ত কমিটির রিপোর্টের প্রেক্ষিতে পদক্ষেপ, দাবি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের।পাল্টা টিএমসিপির দাবি, বাম ছাত্র সংগঠনের চাপে পড়ে কর্তৃপক্ষের এই পদক্ষেপ। অন্যদিকে, কিছু দিন আগে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের হিন্দু হস্টেলের আবাসিকদের ওপর বহিরাগতদের নিয়ে হামলা চালানোর অভিযোগ উঠেছিল তৃণমূল ছাত্র পরিষদের বিরুদ্ধে। প্রতিবাদে, কলেজ স্ট্রিট অবরোধ করেন বিশ্ববিদ্যালয়ের একাধিক বামপন্থী ছাত্র সংগঠনের সদস্যরা। পাল্টা তাঁদের ওপর হামলার অভিযোগ তুলেছে টিএমসিপি।

অভিযোগ,  গভীর রাতে  প্রেসিডেন্সির ঐতিহ্যশালী হিন্দু হস্টেলে  বহিরাগতদের নিয়ে এসে হামলা চালানো হয়। অভিযোগ ওঠে তৃণমূল ছাত্র পরিষদের বিরুদ্ধে। প্রতিবাদে, বৃহস্পতিবার দুপুরে কলেজ স্ট্রিটের চার মাথা মোড় অবরোধ করেন বিশ্ববিদ্যালয়ের একাধিক বামপন্থী ছাত্র সংগঠনের সদস্যরা।   শুক্রবার বিশ্ববিদ্যালয় থেকে কলেজ স্ট্রিটের চৌমাথা পর্যন্ত মিছিল করেন বিশ্ববিদ্যালয়ের বামপন্থী ছাত্র সংগঠনের সদস্যরা। এরপর অবরোধ করা হয় কলেজ স্ট্রিটের মোড়। যদিও হামলার অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে তৃণমূল ছাত্র পরিষদ। ঘটনার জেরে হিন্দু হস্টেল ও প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মোতায়েন করা হয় পুলিশ।

 

 

Related articles

IPL: চাপ বাড়ছে রাজস্থান দলের ম্যানেজারের, কড়া অবস্থান বিসিসিআইয়ের

আইপিএলের (IPL) প্রথম চার ম্যাচ জিতে পয়েন্ট তালিকায় শীর্ষে আছে রাজস্থান রয়্যালস(Rajasthan Royals)। সুখের সময়ে দলের অস্বস্তি বাড়ালেন...

রবীন্দ্রসঙ্গীতকে বলেছে ‘রবিশঙ্কর’! ফের বাঙালি অস্মিতা তুলে শাহকে নিশানা অভিষেকের

"যারা বাংলার কৃষ্টি-সংস্কৃতি-ঐতিহ্য জানে না, তাঁরা বক্তব্য রাখছে। এক লাইন বাংলা পড়তে পারবে না। একটা শব্দ উচ্চারণ করতে...

গাড়ি ভাঙচুর, পুলিশকে লক্ষ্য করে পাথরবৃষ্টি! শ্রমিক বিক্ষোভে অগ্নিগর্ভ নয়ডা

শ্রমিক বিক্ষোভে উত্তাল যোগীরাজ্য। লাঠিচার্জ পুলিশের, পাল্টা উর্দিধারীদের গাড়ি লক্ষ্য করে পাথরবৃষ্টি! সঠিক কর্ম পরিবেশ এবং বেতন বৃদ্ধির...

“উনি ২৯৪টি আসনের প্রার্থী! প্রধানমন্ত্রী হবেন না বাংলার মুখ্যমন্ত্রী?” মোদিকে মোক্ষম খোঁচা তৃণমূল সুপ্রিমোর

বাংলার সব জায়গায় তিনিই প্রার্থী, কারণ তিনি বাংলার মুখ্যমন্ত্রী (Chief Minister)। কিন্তু তাঁকে নকল করতে গিয়ে ২৯৪ আসনে...