Saturday, April 4, 2026

আহত বিগ বি! লিখলেন,’প্রচন্ড বুকে ব্যাথা হচ্ছে’

Date:

Share post:

গুরুতর আহত অমিতাভ বচ্চন। হায়দরাবাদে ‘প্রোজেক্ট কে’ ছবির শুটিং করতে গিয়ে পাঁজরে চোট লেগে আহত হন বলিউডের বিগ বি। তাঁর ব্লগে নিজেই একথা জানিয়েছেন অভিনেতা।

আরও পড়ুন:আম্বানি-বচ্চন-ধর্মেন্দ্রর বাংলোয় বো*মা! হু*মকি ফোন, তৎপর পুলিশ

শুটিং করতে গিয়ে পাঁজরে চোট পান তিনি। তড়িঘড়ি করে অভিনেতাকে হায়দরাবাদের এআইজি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে ডাক্তাররা তাঁর প্রয়োজনীয় পরীক্ষা করেন। অভিনেতা তাঁর ব্লগে লিখেছেন, ‘‘বুকে ব্যান্ডেজ করা হয়েছে। ডাক্তার বলেছেন বিশ্রাম করতে। হাঁটতে গেলে বুকে প্রচন্ড ব্যথা হচ্ছে।’’ আপাতত মুম্বইয়ে ফিরে এসেছেন তিনি।

চোটের কারণে আগামী কয়েক সপ্তাহ আপাতত বাড়িতেই থাকবেন অমিতাভ। তিনি লিখেছেন, ‘‘ব্যথার জন্য ওষুধ খাচ্ছি। বাড়িতেই শুয়ে রয়েছি। কিন্তু প্রয়োজন মতো হাঁটাচলা করতে পারছি।’’ সোমবার অমিতাভের শারীরিক অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই অনুরাগীরা সমাজমাধ্যমে তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন।

 

 

Related articles

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...