Monday, April 6, 2026

দেউলিয়া পাকিস্তানের ‘গৌরী সেন’ চিন !

Date:

Share post:

১৯৭১ সালের পর থেকে সব থেকে খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে পাকিস্তান। চরম অর্থনৈতিক সংকট দেখা দিয়েছে দেশে। এই পরিস্থিতিতে বিদেশি ঋণ শোধে ব্যার্থ হওয়ার সম্ভাবনা প্রবল। পাকিস্তানের ইতিহাসের সবচেয়ে খারাপ অর্থনৈতিক সংকট দেখে ইসলামাবাদের সবচেয়ে বড় ঋণ দানকারী চিন বলেছে যে তারা বিপর্যয়কর পরিস্থিতি মোকাবেলায় তার “সব আবহাওয়ার বন্ধু”-এর নেওয়া পদক্ষেপগুলিকে সমর্থন করছে। চিন আশা করছে যে এই অর্থনৈতিক সমস্যা থেকে খুব তাড়াতাড়ি বেরিয়ে আসবে পাকিস্তান।

পাকিস্তানের অর্থমন্ত্রী ইশাক দার জানিয়েছেন, ৫০০ মিলিয়ন মার্কিন ডলারের লোন দিতে রাজি হয়েছে চিন। এই ঋণ দিচ্ছে কমিউনিস্ট দেশটির সরকারি ‘চায়না ডেভেলপমেন্ট ব্যাংক’। নিজের টুইটার হ্যান্ডেলে দার লেখেন, “চিনের ব্যাংক আমাদের ৫০ কোটি মার্কিন ডলারের লোন দিতে রাজি হয়েছে। ঋণ নেওয়ার সমস্ত প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে। চলতি সপ্তাহেই পাকিস্তান স্টেট ব্যাংকের হাত সেই টাকা চলে আসবে।”

উল্লেখ্য, দীর্ঘ আলোচনার শেষে কঠিন শর্তের বিনিময়ে আইএমএফের ঋণ নিতে বাধ্য হয়েছে পাকিস্তান। এতে কর ব্যবস্থার পরিবর্তন ঘটিয়েছে শাহবাজ শরিফের সরকার। ফলে আমজনতার উপর করের বোঝা বিপুল ভাবে বৃদ্ধি পেয়েছে।

 

Related articles

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...

সুপ্রিম কোর্টে SIR মামলা: ট্রাইবুনাল, নাম বাদ পড়া ভোটারে নির্দেশের অপেক্ষা

নির্বাচনের আগে ভোটার তালিকা ও ন্যায্য ভোটারদের তালিকায় জায়গা পাওয়া, না পাওয়া নিয়ে উত্তাল রাজনীতি। এই পরিস্থিতিতে সোমবার...

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...