Saturday, June 27, 2026

কুন্তলের টাকাতেই কি পার্লার ? ফের সোমাকে তলব ইডির

Date:

Share post:

নিয়োগ দুর্নীতিতে ধৃত কুন্তল ঘোষ সোমা চক্রবর্তীর প্রশ্ন এড়িয়ে গেলেও রহস্যের জট এখনও খুলতে পারেনি ইডি। একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ঘুরে ফিরে আসছে ইডির সামনে, কুন্তলের টাকাতেই কি পার্লার করেছিলেন সোমা ? সেকারণেই এত প্রভাব বিস্তার করেছিলেন তিনি? সেকারণেই সোমার বয়ান রেকর্ড করবে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। জানতে চাইবে নিয়োগ দুর্নীতির সঙ্গে তাঁর যোগ কী রয়েছে? এই প্রশ্নের উত্তর খুঁজতে ফের সোমাকে তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

আসলে ৫০ লক্ষ টাকা ছাড়াও কুন্তল ঘোষের সঙ্গে বহু লেনদেনের হদিশ মিলেছে। কী কারণে লেনদেন? জানতে সোমা চক্রবর্তী ফের তলব করল ইডি। আগামী শুক্রবার ইডি দফতরে হাজিরা দিতে হবে সোমাকে।
জানা গিয়েছে, বিভিন্ন সময়ে বহু লেনদেন হয়েছে তাঁদের মধ্যে। কী কারণে সেই লেনদেন? কোথা থেকে এলো এই টাকা? তা জানতে ফের পার্লার মালকিন সোমা চক্রবর্তীকে তলব করল ইডি।
জানা গিয়েছে, ২০১৫ সালে একটি ক্লাবের মারফত পরিচয় হয় কুন্তল ঘোষ ও সোমা চক্রবর্তীর। ক্রমশ তাঁদের মধ্যে ঘনিষ্ঠতা বাড়ে। কিন্তু ঠিক কী কারণে কুন্তল ঘোষ ওই নেল পার্লার মালকিনের অ্যাকাউন্টে টাকা লেনদেন করেছিলেন? শিক্ষক নিয়োগ দুর্নীতির টাকাই কি সোমা চক্রবর্তীর নেল পার্লারের মাধ্যমে সাদা করার চেষ্টা করা হয়েছিল? এই প্রশ্নের উত্তর খুঁজে পাওয়াই এখন সবচেয়ে বড় লক্ষ্য তদন্তকারীদের কাছে।

 

Related articles

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...

আইনজীবীদের সঙ্গে ‘দুর্ব্যবহার’, কাঠগড়ায় বিজেপি বিধায়ক

কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) ফুড কোর্টে আইনজীবীদের সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহারের অভিযোগ উঠল বিজেপি (BJP MLA Druba Saha)...