Friday, June 26, 2026

অ্যা*ডিনো নিয়ে অযথা ‘আ*তঙ্ক’ নয়! ফের মাস্ক ব্যবহারের নির্দেশ মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

অ্যাডিনো ভাইরাস (Adenovirus) নিয়ে অতিরিক্ত আতঙ্কিত হবেন না। অ্যাডিনো থেকে বাঁচতে করোনার মতোই মাস্ক (Mask) পরতে এবং বিশেষ করে শিশুদের মাস্ক পরানোর পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সোমবার বিধানসভায় (Assembly) রাজ্যবাসীকে আশ্বস্ত করে মুখ্যমন্ত্রী বলেন, কোভিডের পর একটা রিয়্যাকশন হচ্ছে। জ্বর হলে সঙ্গে সঙ্গে ডাক্তার দেখান। দয়া করে আতঙ্কিত হবেন না।

এরপরই মমতা বলেন, ১৯ জনের মৃত্যু হয়েছে। তার মধ্যে ১৩জনের কোমর্বিডিটি ছিল। রাজ্যে ৬জনের মৃত্যু হয়েছে অ্যাডিনো ভাইরাসের কারণে। ছোটদের আমি খুব ভালবাসি। আবার কয়েকদিন মাক্স ব্যবহার করুন। পাশাপাশি এদিন মুখ্যমন্ত্রী মনে করিয়ে দেন, কোভিডকালের তুলনায় বর্তমানে স্বাস্থ্য পরিষেবা আরও অনেক উন্নত হয়েছে। এরপরই বিরোধীদের আক্রমণ করে মুখ্যমন্ত্রী বলেন, অনেকেই বলছেন এসএনসিইউ (SNCU) নেই, কিন্তু সিপিএম জমানায় জিরো ছিল। বর্তমানে ১৩৮টি হাসপাতালে ২৪৮৬টি এসএনসিইউ রয়েছে।

পাশাপাশি অ্যাডিনো পরিস্থিতির মোকাবিলায় চিকিৎসকদের রেফার না করার অনুরোধ জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, জায়গার অভাবে চিকিৎসা সম্ভব না হলে টেলিমেডিশিন (Tele Medicine) পদ্ধতিতে শিশুদের সুস্থ করে তুলতে হবে। একইসঙ্গে সরকারি হাসপাতালগুলিকে মুখ্যমন্ত্রীর আর্জি, শিশুরা তেমন ক্রিটিক্যাল হলে উপযুক্ত ব্যবস্থা নিয়ে তবেই রেফার করবেন। তার আগে নয়। উল্লেখ্য, অ্যাডিনো পরিস্থিতি নিয়ন্ত্রণে আগেই স্বাস্থ্য দফতরকে একাধিক নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অ্যাডিনো ভাইরাসের প্রকোপে শিশু মৃত্যু আটকাতে আগেই যুদ্ধকালীন তৎপরতায় প্রশাসনকে কাজের নির্দেশ দিয়েছেন তিনি।

 

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...