Sunday, June 28, 2026

গর্ভস্থ শিশুদের রামায়ন-গীতাপাঠ! নয়া ‘কর্মসূচি’ আরএসএসের

Date:

Share post:

গর্ভবতী অবস্থায় নিয়মিত সংস্কৃত মন্ত্র (Sanskrit Chant) ও গীতা-রামায়ণ (Gita Ramayan) পাঠ করতে হবে মহিলাদের। যাতে গর্ভস্থ শিশুরা (Babies in Womb) জন্মের আগেই প্রায় ৫০০টি শব্দ শিখে ফেলতে পারে। পাশাপাশি হবু মা যদি ঠিকমতো গীতাপাঠ করেন, তাহলে গর্ভস্থ সন্তানের ডিএনএও নাকি পালটে দেওয়া যায়। ভারতীয় সংস্কৃতি ও ঐতিহ্যকে বাঁচিয়ে রাখতে এমনই পদক্ষেপ আরএসএস-এর (RSS)। আর এমন সিদ্ধান্তের পর সমালোচনার মুখে পড়তে হয়েছে আরএসএসকে।

‘সম্বর্ধিনী ন্যাস’ (Samvardhinee Nyas) নামে আরএসএসের মহিলা শাখা সংগঠন এই নতুন প্রকল্পকে কার্যকরী করার উদ্যোগ নিয়েছে। তাঁরা জানিয়েছেন এবার মাতৃগর্ভেই এবার ভারতীয় সংস্কৃতি শিখবে শিশুরা। আর সেকারণেই ভগবান রাম, হনুমান, শিবাজীর মতো স্বাধীনতা সংগ্রামীদের কাহিনী শোনানো হবে অন্তঃসত্ত্বা মহিলাদের। হ্যাঁ, শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। আরএসএস-র পক্ষ থেকে জানান হয়েছে, গর্ভ সংস্কার (Garbha Sanskar) নামে এই প্রকল্পের মাধ্যমে অন্তঃসত্ত্বা মহিলাদের সঙ্গে কথা বলবেন স্ত্রীরোগ চিকিৎসকরা। আর জন্মের আগে থেকেই গর্ভস্থ সন্তানদের বার্তা দেওয়া হবে, কীভাবে দেশকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। এমন কথাই জানিয়েছেন সম্বর্ধিনী ন্যাসের আয়োজক মাধুরী মারাঠে (Madhuri Marathe)।

পাশাপাশি গর্ভস্থ অবস্থায় শিশুদের ডিএনএও (DNA) পালটে দেওয়া যায় বলে দাবি করেছে সম্বর্ধিনী ন্যাস। তাঁদের মতে, গর্ভবতী অবস্থায় নিয়মিত সংস্কৃত মন্ত্র ও গীতা-রামায়ণের পাঠ করতে হবে মহিলাদের। কারণ গর্ভস্থ শিশুরা জন্মের আগেই প্রায় ৫০০টি শব্দ শিখে ফেলতে পারে। হবু মা যদি ঠিকমতো গীতাপাঠ করেন, তাহলে গর্ভস্থ সন্তানের ডিএনএও পালটে দেওয়া যায়। প্রাথমিকভাবে অন্তত ১ হাজার গর্ভবতী মহিলার সঙ্গে কথা বলার পরিকল্পনা রয়েছে সম্বর্ধিনী ন্যাসের। গর্ভ সংস্কার নামে এই প্রকল্পের প্রচারে ইতিমধ্যেই জেএনইউ ক্যাম্পাসে (JNU) একটি সম্মেলনের আয়োজন করে সম্বর্ধিনী ন্যাস। ১২টি রাজ্য থেকে প্রায় ৮০ জন আয়ুর্বেদ বিশারদ ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ এই সম্মেলনে অংশ নিয়েছেন।

 

 

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...