Sunday, June 28, 2026

পঞ্চায়েতের আগে বড় পদক্ষেপ, কৃষিতে আয়কর ছাড়ের মেয়াদ দু’বছর বাড়াল রাজ্য

Date:

Share post:

দরজায় কড়া নাড়ছে পঞ্চায়েত ভোট৷ সেই নির্বাচনকে পাখির চোখ করে ঘুঁটি সাজাতে শুরু করেছে সব রাজনৈতিক দল৷ তাই পঞ্চায়েত নির্বাচনের আগে কৃষকদের স্বার্থে বড় ঘোষণা করল রাজ্য সরকার। সোমবার বিধানসভায় অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, আগামী দু’বছর রাজ্যের চাষিদের কোনও কৃষিজাত আয়কর দিতে হবে না৷

গত ১৫ ফেব্রুয়ারি বিধানসভায় বাজেট বক্তৃতায় চন্দ্রিমা জানিয়েছিলেন, নতুন কর না চাপিয়ে কৃষিতে আয়কর ছাড় বজায় রাখা এবং আগামী দু’টি অর্থবর্ষের জন্য কাঁচা চা পাতার উপরে বসা দু’ধরনের সেস (গ্রামীণ কর্মসংস্থান ও শিক্ষা) প্রত্যাহারের বিষয়ে বিবেচনা করছে রাজ্য।

সোমবার বিধানসভায় অর্থমন্ত্রী জানান, আগামী দু’বছরের জন্য কৃষিতে আয়কর ছাড় বজায় থাকবে। চলতি মাসেই পঞ্চায়েত ভোটের নির্ঘণ্ট ঘোষণা হতে পারে। তবে শুধু পঞ্চায়েত ভোট নয়, সরকারের লক্ষ্য যে লোকসভাও তা চন্দ্রিমার ঘোষণায় স্পষ্ট৷ কারণ, আগামী বছরই লোকসভা ভোট৷ সেই সময়ও কৃষকেরা কর ছাড়ের সুবিধা পাবেন।

 

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...