Tuesday, February 24, 2026

দক্ষিণ কলকাতার শপিং কমপ্লেক্সে অ*গ্নিকাণ্ড! আ*তঙ্কে ক্রেতা-ব্যবসায়ীরা  

Date:

Share post:

ফের শহরে ভয়াবহ অগ্নিকাণ্ড। সোমবার ঢাকুরিয়ার (Dhakiria) দক্ষিণাপনের (Dakkhinapan) একটি শাড়ির দোকানে আচমকাই আগুন লেগে যায়। শাড়ির দোকানে দাহ্য পদার্থ মজুত থাকায় আগুন মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে। আতঙ্কিত হয়ে পড়েন আশেপাশের দোকানের ব্যবসায়ীরাও। এরপরই তড়িঘড়ি খবর দেওয়া হলে ঘটনাস্থলে এসে পৌঁছয় দমকলের (Fire Brigade) দুটি ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ শুরু হয়। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে দমকল সূত্রে খবর। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে। মঙ্গলবার দোল, আর তার সময় আগেই শহরে এমন অগ্নিকান্ডে রীতিমতো আতঙ্কে ব্যবসায়ীরা।

স্থানীয় এক ব্যবসায়ীরা জানিয়েছেন, সোমবার দুপুর সাড়ে বারোটা নাগাদ দক্ষিণাপন শপিং কমপ্লেক্সের একটি শাড়ির দোকানে আগুন লাগে। স্থানীয়দের অনুমান এসসি থেকে কোনওভাবে শট সার্কিটের ফলে আগুন লেগে যায়। তবে আগুন লাগার প্রকৃত কারণ এখনও জানা যায়নি। এরপরই মুহূর্তের মধ্যে দোকানের শাড়ি সহ অন্যান্য দাহ্য পদার্থে আগুন লেগে যায়। বিষয়টি নজরে আসতেই অগ্নি নির্বাপক ব্যবস্থা দিয়ে নিজেরা কিছুটা আগুন নিয়ন্ত্রণে আনার ব্যবস্থা করেন স্থানীয় ব্যবসায়ীরা। এরপরই খবর দেওয়া হয় দমকলে। ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন এসে আগুন নেভানোর কাজ শুরু করে। তবে শেষ পাওয়া খবর অনুযায়ী আগুন বর্তমানে নিয়ন্ত্রণে এসেছে।

তবে দোকানটির আশেপাশেই একাধিক জামা কাপড়ের দোকান রয়েছে। ফলে আগুন ছড়িয়ে পড়লে সেক্ষেত্রে বড়সড় বিপদও ঘটতে পারত। তবে দমকল ও ব্যবসায়ীদের চেষ্টায় বড়সড় বিপদের হাত থেকে রক্ষা পাওয়া গিয়েছে। উল্লেখ্য, কিছুদিন আগেই নাকতলায় বন্ধ ফ্ল্যাটে আগুন লেগে ঝলসে মৃত্যু হয় খাঁচাবন্দি ৮টি বিড়াল ও একটি কুকুরের। তবে কীভাবে ওই বন্ধ ফ্ল্যাটে আগুন লাগল, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। অগ্নিকান্ডের ঘটনা ঘটে নাগেরবাজারের ডায়মন্ড সিটিতেও।

 

 

 

spot_img

Related articles

ডিজিপি পদে পদোন্নতি জাভেদ শামিমের, জোড়া দায়িত্বেই আস্থা নবান্নের

রাজ্য পুলিশের অন্দরে বড়সড় রদবদল। পদোন্নতি হল আইপিএস অফিসার জাভেদ শামিমের। মঙ্গলবার স্বরাষ্ট্র দফতরের পক্ষ থেকে জারি করা...

কপিল-সানিদের চিঠির পরই তৎপরতা, ইরমানের চিকিৎসায় অসন্তুষ্ট পরিবার

ইমরান খানের(Imran Khan) সুচিকিৎসার জন্য পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে একটি খোলা চিঠি লিখেছিলেন বিশ্বক্রিকেটের ১৪ জন প্রাক্তন অধিনায়ক।...

ফেডারালিজমকে ক্ষতবিক্ষত করছে কেন্দ্র! সুকান্তকে প্রশ্ন বাণে বিদ্ধ করে কটাক্ষ ব্রাত্যর

সমগ্র শিক্ষা মিশনের কোটি কোটি টাকা আটকে রেখেছে নরেন্দ্র মোদির সরকার। সেই এবার সেই ইস্যুতে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী...

সারদা-নারদা থেকে সাম্প্রদায়িক উস্কানি! শুভেন্দুর কুকীর্তি নিয়ে ‘চার্জশিট’ প্রকাশ তৃণমূলের

রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে আক্রমণ শানাতে এবার সরাসরি ‘চার্জশিট’ প্রকাশ করল তৃণমূল কংগ্রেস। সারদা-নারদা মামলা থেকে...