Tuesday, March 17, 2026

চেন্নাইয়ের অনুশীলনে ব‍্যাটে ঝড় তুললেন মাহি, ভিডিও প্রকাশ সিএসকে-র

Date:

Share post:

৩১ মার্চ থেকে শুরু আইপিএল। প্রথম ম‍্যাচে গত বারের চ্যাম্পিয়ন গুজরাত টাইটান্সের মুখোমুখি হবে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস। আইপিএল-এর প্রস্তুতিতে ব‍্যস্ত সব দল। সম্ভবত এই বছরই শেষবার আইপিএল খেলতে নামছেন ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। ইতিমধ্যেই চেন্নাই এর অনুশীলনে পৌছে গেছেন ধোনি। তাকে রাজকীয় অভ্যর্থনা জানিয়েছে সিএসকে সমর্থকরা।

অনুশীলনে নেমেই নিজের চেনা ছন্দে ক‍্যাপ্টেন কুল। অনুশীলনে তার পরিশ্রম দেখলে মনে হবে কোনো তরুণ প্রতিভা নিজের জায়গা করে নিতে চাইছেন। এদিন চেন্নাই সুপার কিংস একটি ভিডিও প্রকাশ করেছে। যেখানে দেখা যায় ধোনি ব্যাট হাতে বড় বড় ছয় মারছেন। শুধু ব্যাটিং প্রস্তুতিই নয়। ক্রিকেট ইতিহাসের সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ উইকেটরক্ষক ধোনিকে দেখা যায় বল হাতেও নেটে অনুশীলন করতে।

সম্ভবত এটাই ধোনির শেষ আইপিএল। মুখে না বললেও, মনে করা হচ্ছে এই বছরই ক্রিকেট মাঠে শেষবারের মতন নামছেন মাহি। তাই নিজের সেরা পারফরম্যান্স দিতে মরিয়া তিনি। আনন্দ দিতে চান মাহির ভক্তকুলকেও।

 

View this post on Instagram

 

A post shared by Chennai Super Kings (@chennaiipl)

আরও পড়ুন:বিশ্বকাপের পর এমবাপেকে মস্করা করা নিয়ে এবার মুখ খুললেন মার্টিনেজ


 

spot_img

Related articles

অবসরপ্রাপ্ত আধিকারিকদের পুনর্নিয়োগের খতিয়ান চাইল কমিশন

অবসরের পর পুনরায় নিয়োগ পাওয়া আধিকারিকদের নিয়ে বিতর্কের আবহেই রাজ্যের কাছে বিস্তারিত তথ্য তলব করল নির্বাচন কমিশন। নবান্ন...

সংগঠনেই আস্থা: নয় জেলায় জেলা পরিষদ সভাধিপতিরাই তৃণমূলের প্রার্থী

জনসংযোগ ও মানুষের উন্নয়নের নীতিতে যেখানে আসন্ন বিধানসভা নির্বাচনে গত বিধানসভা নির্বাচনের থেকেও বেশি আসনে জয়ের পরিকল্পনা করেছে...

ভোটের দিনে পরীক্ষা স্থগিত, সিইউ-র সূচিতে বদল

প্রথম দফার ভোটের দিন পরীক্ষার সূচিতে বদল আনতে বাধ্য হল কলকাতা বিশ্ববিদ্যালয়। ২২, ২৩ ও ২৪ এপ্রিল নির্ধারিত...

নজিরবিহীন নজরদারি, দিল্লি থেকে আসা ১,১১১ পর্যবেক্ষকের তালিকায় শীর্ষে বাংলা

অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন সুনিশ্চিত করতে এবার কোমর বেঁধে নামছে নির্বাচন কমিশন। পশ্চিমবঙ্গ-সহ পাঁচ রাজ্য ও একটি কেন্দ্রশাসিত...