Monday, April 6, 2026

সাগরদিঘিতে হারের কারণ খুঁজতে দলীয় স্তরে তদন্তের নির্দেশ মমতার

Date:

Share post:

সাগরদিঘি উপনির্বাচনে(Sagardighi bypoll election) কংগ্রেস- সিপিএম- বিজেপির গোপন আঁতাত প্রকাশ্যে চলে এসেছে ইতিমধ্যেই। উপনির্বাচনে তৃণমূলের(TMC) হারের পর এবার ওই কেন্দ্রে হাড়ের কারণ খুঁজতে দলীয় স্তরে তদন্তের নির্দেশ দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। সূত্রের খবর, এদিন নবান্নে ক্যাবিনেট বৈঠকের পর রাজ্যের মন্ত্রী ও দলের নেতৃত্বের সঙ্গে ঘরোয়া বৈঠক করেন মমতা। সেখানেই রাজ্যের সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় দলীয় নেতৃত্বকে বিশেষ নজর দেওয়ার নির্দেশ দেন মমতা বন্দ্যোপাধ্যায়।

তৃণমূল সূত্রের খবর ওই বৈঠকে দলীয় নেতৃত্বদের তিনি প্রশ্ন করেন, গত ১২ বছরে রাজ্যের সংখ্যালঘুদের জন্য প্রচুর কাজ করা হয়েছে তারপরও কেন সাগরদিঘিতে হারতে হলো কংগ্রেসকে? যদি কোথাও ক্ষোভ থাকে তবে তার কারণ কী? কোথায় কোথায় মানুষ ক্ষুব্ধ তা খুঁজে বের করার নির্দেশ দেন তৃণমূল সুপ্রিম। আর এই দলীয় তদন্তের জন্য বেছে নেওয়া হয় তৃণমূল নেতা সিদ্দিকুল্লা চৌধুরী, জাকির হোসেন, সাবিনা ইয়াসমিন-সহ বেশ কয়েকজন শীর্ষনেতাকে। সাগরদিঘিতে হাড়ের কারণ পর্যালোচনা করে দলকে রিপোর্ট দেবেন তারা।

প্রসঙ্গত, এবার সাগরদিঘি উপনির্বাচনে  কংগ্রেস পেয়েছে ৮৭ হাজার ৬১১টি ভোট। তৃণমূল পেয়েছে ৬৪ হাজার ৬৩১। আর বিজেপি পেয়েছে মাত্র ২৫ হাজার ৭৯৩ ভোট। বাম-কংগ্রেস জোটের কাছে পরাজিত হয়েছে তৃণমূল। সাগরদিঘী উপনির্বাচনে এই ফলাফল প্রকাশ্যে আসার পর এবার গোটা ঘটনার তদন্তের নির্দেশ দিলেন। যদিও শুরু থেকেই তৃণমূলের তরফে অভিযোগ তোলা হয়েছে সাগরদিঘিতে অনৈতিকভাবে বিজেপি ও কংগ্রেস আঁতাঁত করেছে। যার ফলে বিজেপির ভোটের একটা বড় অংশ কংগ্রেসে গিয়েছে। ফলস্বরূপ বিজেপি নেমে এসেছে তৃতীয় স্থানে।

Related articles

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...

সুপ্রিম কোর্টে SIR মামলা: ট্রাইবুনাল, নাম বাদ পড়া ভোটারে নির্দেশের অপেক্ষা

নির্বাচনের আগে ভোটার তালিকা ও ন্যায্য ভোটারদের তালিকায় জায়গা পাওয়া, না পাওয়া নিয়ে উত্তাল রাজনীতি। এই পরিস্থিতিতে সোমবার...

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...