Sunday, April 5, 2026

Pakistan: পুলিশের উপর হা*মলা! আ*ত্মঘাতী বি*স্ফোরণে লাফিয়ে বাড়ছে মৃ*তের সংখ্যা

Date:

Share post:

ফের আত্মঘাতী বোমা হামলায় (Suicide Bomb Attack) রক্তাক্ত পাকিস্তান (Pakistan)। সোমবারের আত্মঘাতী হামলায় কমপক্ষে ১০ জন পুলিশ কর্মী নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও ১৩ জন। সংবাদ সংস্থা সূত্রে খবর, এদিন পাকিস্তানের দক্ষিণ পশ্চিমে একটি পুলিশ ট্রাকে বাইক নিয়ে ধাক্কা মারে এক আত্মঘাতী বোমা হামলাকারী। পুলিশ সূত্রে খবর, বালোচিস্তান (Balochistan) প্রদেশের রাজধানী কোয়েট্টা থেকে ১৬০ কিলোমিটার পূর্বে সিবিতে পুলিশের ট্রাকে এই হামলা চালানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, সোমবার পুলিশের একটি ট্রাকে আচমকাই বাইক নিয়ে এসে ধাক্কা দেয় এক আত্মঘাতী বোমারু। তারপরেই তীব্র বিস্ফোরণে কেঁপে ওঠে এলাকা। পুলিশের ওই ট্রাকের ভিতরে সেই সময় বেশ কয়েক জন পুলিশকর্মী ছিলেন। কাছাকাছি ছিলেন আরও অনেকে। বিস্ফোরণে তাঁদের অনেকেই গুরুতর জখম হন।দুর্ঘটনার পরই হামলায় আহতদের সঙ্গে সঙ্গে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে বোমা নিষ্ক্রিয়কারী স্কোয়াড ও নিরাপত্তা কর্মীরা ঘটনাস্থলে পৌঁছয়।

পুলিশ সূত্রে খবর, সোমবার একটি গবাদি পশুর শোয়ে নিরাপত্তার দায়িত্বে ছিলেন এই পুলিশ কর্মীরা। সেখান থেকেই ফিরছিলেন তাঁরা। আর ফেরার পথেই ঘটে গেল এত বড় অঘটন। যদিও এখনও পর্যন্ত এই হামলার দায় স্বীকার করেনি কোনও সংগঠন। তবে বালুচিস্তানের পুরনো বাসিন্দা বালোচ সম্প্রদায়ের একটি বিদ্রোহী গোষ্ঠী দীর্ঘ দিন ধরেই সরকারের নীতির বিরুদ্ধে ক্ষোভপ্রকাশ করে আসছিল। তদন্তকারীদের প্রাথমিক অনুমান, এই ঘটনার নেপথ্য তারাও থাকতে পারে।

 

 

 

Related articles

ভবানীপুরে ‘খলিস্তানি’ কাঁটায় বিদ্ধ শুভেন্দু! শিখদের রোষে মেজাজ হারিয়ে চাইলেন ক্ষমা

রাজনীতির ময়দানে ‘পাপ’ যে বাপকেও ছাড়ে না, শনিবার ভরদুপুরে খাস ভবানীপুরে তার প্রমাণ পেলেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী।...

তৃণমূলের নালিশের পরেই ব্যবস্থা! পানিহাটির অভিযুক্ত সেক্টর অফিসারকে শোকজ-অপসারণ কমিশনের

মুখে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের বুলি, অথচ কাজের বেলায় চরম পক্ষপাতিত্ব! রাজ্যে নির্বাচন শুরুর আগেই কমিশনের নিরপেক্ষতাকে কার্যত...

সাংসদ থেকে প্রার্থী: ভোটের ময়দানে তৃণমূলের ৪০ ‘স্টার ক্যাম্পেনার’

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম পর্বের জন্য তারকা প্রচারকদের তালিকা প্রকাশ করল তৃণমূল কংগ্রেস। শনিবার দলের সোশ্যাল মিডিয়া পেজে...

ভোটের দিন সবেতন ছুটি! নির্দেশ না মানলে সংস্থাকে জরিমানার হুঁশিয়ারি কমিশনের 

আসন্ন বিধানসভা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের স্বার্থে বড় পদক্ষেপ করল নির্বাচন কমিশন। ভোটের দিন রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি...