Saturday, April 4, 2026

পুলিশকে লক্ষ্য করে বো*মা! আসামিকে গ্রেফতার করতে গিয়ে আ*হত ওসি সহ ২ পুলিশকর্মী

Date:

Share post:

আসামিকে গ্রেফতার করতে গিয়ে আহত নদিয়ার কালীগঞ্জ থানার এসি সহ দুই পুলিশকর্মী। সোমবার রাতে পুরনো একটি বোমাবাজির মামলার আসামিকে গ্রেফতার করতে গিয়ে হামলার মুখে পড়তে পুলিশকে। দুষ্কৃতীদের ছোড়া বোমা এসে পড়ে পুলিশের গাড়িতে। বোমার আঘাতে আহত হয়েছেন কালীগঞ্জ থানার ওসি সৌরভ চট্টোপাধ্যায়-সহ দুই পুলিশকর্মী। ঘটনাটিকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। ঘটনাস্থলে মোতায়েন বিশাল পুলিশবাহিনী।

আরও পড়ুন:দোলের দিন অনুব্রতকে কলকাতায় আনতে কড়া নিরাপত্তা ব্যবস্থা পুলিশের!

পুলিশ সূত্রে খবর, বেশ কয়েক মাস পুরনো একটি বোমাবাজির মামলার আসামিকে গ্রেফতার করতে সোমবার রাতে নদিয়ার কালীগঞ্জ ব্লকের মোলান্দি গ্রামে অভিযান চালায় কালীগঞ্জ থানার পুলিশ। স্থানীয়দের দাবি, রাত ন’টা নাগাদ কালীগঞ্জ থানার ওসি বেশ কিছু পুলিশকর্মী ও সিভিক ভলান্টিয়ারকে সঙ্গে নিয়ে ওই অভিযুক্তকে গ্রেফতারও করেন। অভিযুক্তকে গ্রেফতারির পর গাড়িতে তোলার সময় আসামিকে পুলিশের হাত থেকে ছাড়িয়ে নিয়ে যাওয়ার উদ্দেশে মোলান্দি স্কুলপাড়া এলাকায় পুলিশের গাড়ি লক্ষ্য করে বোমাবাজি শুরু করে দুষ্কৃতীরা।

ওসি-সহ আহত পুলিশকর্মীদের উদ্ধার করে প্রথমে নিয়ে যাওয়া হয় কৃষ্ণনগর শক্তিনগর জেলা হাসপাতালে। সেখানকার কর্তব‍্যরত চিকিৎসকেরা সঙ্গে সঙ্গে আহত তিনজনের চিকিৎসা শুরু করেন। গুরুতর জখম হওয়ার কারণে ইতিমধ্যে নদিয়ার কালীগঞ্জ থানার ওসি সৌরভ চট্টোপাধ্যায়কে তড়িঘড়ি শক্তিনগর জেলা হাসপাতাল থেকে একটি বেসরকারি নার্সিংহোমে স্থানান্তরিত করা হয়েছে।

কৃষ্ণনগর জেলা পুলিশের অতিরিক্ত সুপার (গ্রামীণ) কৃশানু রায় বলেন, “ওসি আঘাত পেয়েছেন। এই মুহূর্তে এলাকা জুড়ে অভিযান চালানো হচ্ছে। গোটা ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।”

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...