Saturday, April 4, 2026

দোলের দিন অনুব্রতকে কলকাতায় আনতে কড়া নিরাপত্তা ব্যবস্থা পুলিশের!

Date:

Share post:

রাত পোহালেই দোল। আর সেই রঙিন উৎসবের দিনে অনুব্রত মণ্ডলকে দিল্লির আদালতে হাজির করানোর জন্য আসানসোল থেকে কলকাতায় নিয়ে আসা হবে। স্বাভাবিকভাবে পুরো যাত্রাপথে কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে। আসানসোল পুলিশ সূত্রে জানা গিয়েছে, সশস্ত্র পুলিশের পাশাপাশি সঙ্গে থাকবেন চিকিৎসকও। থাকবে অক্সিজেন সিলিন্ডার-সহ চিকিৎসা সামগ্রীরও বন্দোবস্ত।

এক নজরে দেখে নিন অনুব্রতর নিরাপত্তা

১) আসানসোল থেকে কলকাতা পর্যন্ত পুলিশের ১ জন ইন্সপেক্টর
২) থাকবেন ৩ জন সাব-ইন্সপেক্টর।
৩) ওই পুলিশ আধিকারিকরা-সহ থাকছেন ১২ জনের সশস্ত্র বাহিনী
৪) কলকাতা পুলিশেরও একই পদমর্যাদার পুলিশ আধিকারিকেরা থাকবেন ।

আসানসোল থেকে কী কী থাকবে অনুব্রতর কনভয়ে?

১) কনভয়ে আসানসোল-দুর্গাপুর পুলিশের পক্ষ থেকে থাকছে ১টি গাড়ি এবং ২টি পাইলট কার।
২) কনভয়ে অ্যাম্বুল্যান্সও থাকবে ১টি।
৩) থাকবেন আসানসোল জেলা হাসপাতালের এক চিকিৎসক এবং তাঁর এক সহযোগী।
৪) সঙ্গে অক্সিজেন সিলিন্ডার-সহ যাবতীয় চিকিৎসা সামগ্রীরও বন্দোবস্ত রাখা হবে।

জানা গিয়েছে, আসানসোল থেকে সকাল ৬টার সময় বার করা হবে অনুব্রতের এই ‘কনভয়’। তাঁকে দিল্লি নিয়ে যাওয়ার সময় নিরাপত্তার বিষয়ে আসানসোল-দুর্গাপুর পুলিশের পাশাপাশি পশ্চিম বর্ধমান জেলা স্বাস্থ্য দফতরের সঙ্গে আলোচনা করেছেন আসানসোল সংশোধনাগার কর্তৃপক্ষ।
আসানসোল থেকে কলকাতার জোকা ইএসআই হাসপাতালে অনুব্রতর স্বাস্থ্যপরীক্ষা করানো হবে। তারপর তাঁকে দিল্লির আদালতে হাজির করানোর কথা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) আধিকারিকদের।
ইএসআই হাসপাতালে স্বাস্থ্যপরীক্ষা করানোর পর সেখান থেকেই চিকিৎসক এবং তাঁর সহযোগীকে সঙ্গে নিয়ে অনুব্রতকে দিল্লি নিয়ে যাবে ইডি। এর পর তাঁকে দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে হাজির করানো হবে। তাঁকে নিজেদের হেফাজতে নিয়ে গরু পাচারকাণ্ডের তদন্ত শুরু চালাতে চায় ইডি।
ইডির করা মামলায় অনুব্রতর প্রাক্তন দেহরক্ষী সহগল হোসেন-সহ এই মামলায় প্রধান অভিযুক্ত এনামুল হক দিল্লির তিহাডর জেলে রয়েছেন। সেখানে এঁদের মুখোমুখি বসিয়ে জেরা করতে চায় ইডি।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...