Monday, April 6, 2026

RSS ও কট্টরপন্থী মুসলিমে কোনও পার্থক্য নেই: রাহুল

Date:

Share post:

রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংস্থাকে(RSS) সরাসরি কট্টরপন্থী ইসলামের সঙ্গে তুলনা করে বৃটেনের মাটিতে দাঁড়িয়ে তোপ লাগলেন কংগ্রেস(Congress) সাংসদ রাহুল গান্ধী(RahulGandhi)। রাহুলের অভিযোগ আরএসএস আসলে কট্টরপন্থী মৌলবাদী সংগঠন ভারতের সব স্বশাসিত সংস্থা দখল করার চেষ্টা করছে তারা।

লন্ডনে এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে রাহুল গান্ধী বলেন, “আরএসএস একটি মৌলবাদী ও ফ্যাসিস্ট সংগঠন বা ভারতের বহু স্বশাসিত সংস্থা বর্তমানে সংকটের মধ্যে রয়েছে। আরএসএস তা দখল করে রেখেছে। শুধু তাই নয় রাহুলের মতে, ভারতের গণতান্ত্রিক লড়াইয়ের ধরন একেবারে বদলে গিয়েছে। আর এটা বদলেছে শুধু আরএসএস নামের সংগঠনের জন্য। ওরা ভারতের প্রায় সব সংস্থা দখল করে নিয়েছে। শুধু তাই নয় কংগ্রেসের ব্যর্থতা প্রসঙ্গে রাহুলের মত, বিজেপি দেশে বাড়ছে। তার মানেই যে কংগ্রেস শেষ, এটা ধরে নেওয়া বড়সড় ভুল।

সরাসরি অভিযোগ তুলে রাহুল আরও বলেন, আরএসএস অনেকটা নিষিদ্ধ সমাজের মতো। এটা ইসলামিক ব্রাদারহুডের মতো মৌলবাদী সংগঠনের আদর্শেই তৈরি। ওদের লক্ষ্য হল, আগে গণতান্ত্রিক উপায়ে ক্ষমতা দখল করা। তারপর পুরো গণতান্ত্রিক পদ্ধতিটাই শেষ করে দেওয়া। রাহুলের এই মন্তব্যের তীব্র প্রতিবাদ করেছে বিজেপি। একাধিক কেন্দ্রীয় মন্ত্রী সরব হয়েছেন। তাদের দাবি, রাহুল ফের বিদেশের মাটিতে দাঁড়িয়ে দেশকে বদনাম করার চেষ্টা করছেন। কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর (Anurag Thakur) বলছেন, দয়া করে দেশের সঙ্গে বেইমানি করবেন না রাহুলজি। এভাবে বিদেশের মাটিতে দেশের সম্পর্কে খারাপ কথা বললে কেউ আপনাকে বিশ্বাস করবে না।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...