Tuesday, April 7, 2026

দোল-হোলিতেও পুরোদমে সক্রিয় সরকারি স্বাস্থ্য পরিষেবা

Date:

Share post:

দোলের (Holi Festival) দিনেও পুরোদমে সক্রিয় ছিল সরকারি স্বাস্থ্য পরিষেবা। চালু ফিভার ক্লিনিকও (Fever Clinic)। আবহাওয়ার পরিবর্তনের সঙ্গে সঙ্গে শিশুদের মধ্যে শ্বাসকষ্ট নিউমোনিয়ার প্রকোপ কিছুটা নিম্নমুখী। কিন্তু সতর্কতামূলক ব্যবস্থা ও প্রস্তুতিতে কোনও ফাঁক থাকছে না। পরিস্থিতি মোকাবিলায় রাজ্য সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ, উপাধ্যক্ষ, সুপার, অ্যাসিস্ট্যান্ট ও ডেপুটি সুপার এবং শিশুরোগ ও ক্রিটিক্যাল কেয়ার বিশেষজ্ঞদের পাশাপাশি শিশুদের শ্বাসকষ্টের চিকিৎসা পরিষেবায় যুক্ত সব সরকারি কর্মী এবং সব জেলার মুখ্য ও উপ-মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের ছুটি সোমবার অনির্দিষ্টকালের জন্য বাতিল করেছে স্বাস্থ্য দফতর(West Bengal Health Department)। সেই কারণে মঙ্গলবার দোলের দিনেও পুরোদমে সক্রিয় ছিল সরকারি স্বাস্থ্য পরিষেবা। পুরোদমে সক্রিয় থেকেছে বিভিন্ন হাসপাতালের ফিভার ক্লিনিক।

বুধবার হোলির দিনেও তা পুরোপুরি সচল থাকবে বলে রাজ্যের স্বাস্থ্য দফতর জানিয়েছে। চিকিৎসকরা বলছেন, করোনা-বিধি মেনে চলার বছর দুয়েকের অভ্যাস এখন সব বাড়িতে প্রায় লাটে উঠেছে বলেই সংক্রমণের শৃঙ্খল সহজে ভাঙা যাচ্ছে না। অতিমারী পর্বের মতো মানুষ সতর্ক হলে, সংক্রমণের থাবা এতটা চওড়া হতো না। গত সপ্তাহেই বড়দের সাবধান হওয়ার কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। সোমবারও বিধানসভার ভাষণে কোভিড-বিধি পালনের কথা উঠে আসে তাঁর কথায়।

এরই মধ্যে এদিন সকালে বি সি রায় হাসপাতালে সকালে আরও একটি শিশুর মৃত্যু হয়েছে। জ্বর-শ্বাসকষ্টের সমস্যায় আক্রান্ত বিদীপ্তা প্রামাণিক নামে ওই শিশুটিকে উলুবেড়িয়ার এক নার্সিংহোম থেকে গত রবিবার বি সি রায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। ৫ বছর বয়সী বিদীপ্তার বাড়ি হাওড়ার বালি এলাকায়। জ্বর, শ্বাসকষ্ট, নিউমোনিয়া এবং অ্যাডিনো ভাইরাসে রাজ্যে গত দু মাসে শিশুমৃত্যুর সংখ্যা ১০০ ছাড়িয়েছে।

 

Related articles

রাতের ঝড়-বৃষ্টিতে সামান্য কমেছে তাপমাত্রা, মঙ্গলে ফের দুর্যোগের পূর্বাভাস!

সপ্তাহের দ্বিতীয় ব্যস্ততম দিনে ঝড়- বৃষ্টির পূর্বাভাস রাজ্যজুড়ে। সোমবার সন্ধ্যার কালবৈশাখী ও ভারী বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়ে মহানগরী।...

ভোট প্রচারে আজ উত্তরবঙ্গে অভিষেক 

নির্বাচন যত এগিয়ে আসছে ততই প্রচারের ঝাঁঝ বাড়াচ্ছে তৃণমূল কংগ্রেস (TMC)। মঙ্গলবার উত্তরবঙ্গের তিনটি জনসভা করবেন দলের সর্বভারতীয়...

আজ নদিয়ার ৩ প্রার্থীর সমর্থনে জনসভা মমতার, প্রচার করবেন বনগাঁ-হাবরাতেও

বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election) প্রচারে মঙ্গলবার নদিয়া জেলার (Nadia) তিন গুরুত্বপূর্ণ কেন্দ্র চাকদহ, কল্যাণী ও হরিণঘাটার...

আজ থেকে টলিপাড়ায় কর্মবিরতি! সকালে টেকনিশিয়ানস স্টুডিওতে হাজিরার নির্দেশ আর্টিস্টস ফোরামের 

শ্যুটিংয়ে শিল্পীদের নিরাপত্তার দাবিতে মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা করেছে আর্টিস্টস ফোরাম (Artists Forum)। সেইমতো এদিন সকাল দশটায়...