Thursday, June 25, 2026

প্রকাশিত হল আসন্ন সুপার কাপের সূচি, কঠিন গ্রুপে ইস্টবেঙ্গল

Date:

Share post:

মঙ্গলবার প্রকাশিত হল আসন্ন সুপার কাপের গ্রুপ বিন্যাস এবং সূচি। আগামী ৩ এপ্রিল থেকে শুরু  যোগ্যতা অর্জন পর্ব এবং আগামী ৮ এপ্রিল থেকে শুরু হবে মূলপর্বের ম্যাচ। মোট চারটে গ্রুপে ভাগ করা হয়েছে। সেমিফাইনাল ২১ এবং ২২ এপ্রিল। ফাইনাল ২৫ এপ্রিল।

এবারের সুপার কাপে কঠিন গ্রুপে পড়েছে ইস্টবেঙ্গল এফসি। গ্রুপ বি-তে তাদের সামনে রয়েছে হায়দরাবাদ এফসি ও ওড়িশা এফসি। আর এই গ্রুপে যোগ দেবে কোয়ালিফায়ার ৩ এর বিজয়ী দল। চলতি আইলিগে চতুর্থ ও সপ্তম স্থানাধিকারী দলের মধ্যে হবে কোয়ালিফায়ার ৩।এদিকে এটিকে মোহনবাগান পড়েছে গ্রুপ সি-তে, যেখানে তারা খেলবে গত সুপার কাপের চ্যাম্পিয়ন এফসি গোয়া ও জামশেদপুর এফসি। এবং এই গ্রুপে যোগ দেবে কোয়ালিফায়ার ২ এর বিজয়ী, যা আইলিগের তৃতীয় ও অষ্টম স্থানাধিকারী দলগুলির মধ্যে খেলা হবে।

ইস্টবেঙ্গল নিজেদের গ্রুপ পর্বের ম্যাচগুলি খেলবে মাঞ্জেরির পায়ান্নাদ স্টেডিয়ামে। ৯ এপ্রিল ওড়িশা, ১৩ এপ্রিল হায়দরাবাদ এফসি এবং ১৭ এপ্রিল কোয়ালিফায়ার ৩ এর বিজয়ীর সঙ্গে খেলবে ইস্টবেঙ্গল।

এদিকে এটিকে মোহনবাগান নিজেদের গ্রুপ পর্বের ম্যাচ খেলবে কোঝিকোড়ের ইএমএস কর্পোরেশন স্টেডিয়ামে। ১০ এপ্রিল কোয়ালিফায়ার ২ বিজয়ী, ১৪ এপ্রিল জামশেদপুর এফসি এবং ১৮ এপ্রিল। এফসি গোয়ার বিরুদ্ধে খেলবে এটিকে মোহনবাগান।

তবে গ্রুপ অফ ডেথ হিসেবে থাকবে গ্রুপ এ। গ্রুপ এ-তে রয়েছে বেঙ্গালুরু এফসি, কেরালা ব্লাস্টার্স, আইলিগ চ্যাম্পিয়ন রাউন্ডগ্লাস পাঞ্জাব এফসি এবং কোয়ালিফায়ার ১ বিজয়ী। কোয়ালিফায়ার ১ এ খেলবে আইলিগে দ্বিতীয় স্থানাধিকারী দল এবং কোয়ালিফায়িং প্লে-অফসে আইলিগের নবম ও দশম স্থানাধিকারী দলের মধ্যে বিজয়ী।

আর গ্রুপ ডি-তে কার্যত সহজ গ্রুপে পড়েছে লিগ-শিল্ড চ্যাম্পিয়ন মুম্বই সিটি এফসি। তাদের সামনে এবারের আইএসএলের লাস্ট বয় নর্থইস্ট ইউনাইটেড এফসি, চেন্নাইয়ান এফসি এবং কোয়ালিফায়ার ৪ এর বিজয়ী। কোয়ালিফায়ার ৪-এ খেলবে চলতি আইলিগে পঞ্চম ও ষষ্ঠ স্থানাধিকারী দল।

আরও পড়ুন:চতুর্থ টেস্টের আগে বিরাট-রোহিত উপদেশ গাভাস্করের

 

 

Related articles

মেট্রোর লাইনে যাত্রী! বাঁশদ্রোণীতে মহিলার কাণ্ডে চাঞ্চল্য

আত্মহত্যার জেরে মেট্রো বিভ্রাট কলকাতা মেট্রোর (Kolkata Metro) চেনা ছবি। তবে এবার প্ল্যাটফর্ম বদলাতে গিয়ে বিপত্তি! ভুল প্ল্যাটফর্মে...

কালীকে খুঁজলে সব বেরিয়ে যাবে! বিধানসভায় কার নাম মুখ্যমন্ত্রীর মুখে

কালীকে খুঁজলে সব বেরিয়ে যাবে- তারাতলার বিপর্যয় নিয়ে বিধানসভায় বিবৃতিতে দিতে গিয়ে কার নাম বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী...

ভিশন পার্ট টু, মন্ত্রী দিন্দাকে বড় দায়িত্ব সিএবির

২০২১ সালে বিজেপির টিকিটে জিতে বিধায়ক হয়েছিলেন, চলতি বছর ভোটে জিতে মন্ত্রী হয়েছেন। প্রতিমন্ত্রী হয়েও ক্রিকেট থেকে দূরে...

দুর্নীতি ঠেকাতে জোড়া বিল আনছে রাজ্য: উদ্দেশ্য নিয়ে তুঙ্গে তরজা

ক্ষমতায় আসার পর থেকে বাংলায় বুলডোজার নীতি কার্যকর করতে মরিয়া চেষ্টা চালাচ্ছে বিজেপি সরকার। আদালতের আদেশে সেই নিয়মে...