Sunday, June 14, 2026

ধূপগুড়িতে বি*ধ্বংসী আ*গুন, তীব্র আ*তঙ্ক এলাকায় !

Date:

Share post:

হোলির আনন্দের মাঝেই আ*গুনের আ*তঙ্ক (Fire Incident) জলপাইগুড়ি ধূপগুড়ি (Dhupguri Area) বাজার এলাকায়। বিধ্বংসী অ*গ্নিকাণ্ডে ভ*স্মীভূত ১৭ টি দোকান। স্থানীয় সূত্রে জানা গেছে বাজার সংলগ্ন বিভিন্ন গুদাম ঘরেও হু হু করে আ*গুন ছড়িয়ে পড়েছে। কালো ধোঁয়ায় চারপাশ ঢেকে গেছে বলে দমকল (Fire Engine) সূত্রে খবর। ইতিমধ্যেই দমকলের তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আ*গুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।

অগ্নিকাণ্ডের ঘটনায় রীতিমতো আতঙ্কিত এলাকার মানুষ। দমকল কর্মীদের সঙ্গে আগুন নেভানোর কাজে হাত লাগিয়েছেন সাধারণ মানুষও। স্থানীয়রা বলছেন ফুটপাত দখল করে ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে দোকান। যার ফলে নিত্য দিন মানুষের যাতায়াত করা সমস্যার হয়ে দাঁড়িয়েছে। ঘিঞ্জি এলাকা হওয়ায় আগুন নিয়ন্ত্রণে আনতে যথেষ্ট বেগ পেতে হচ্ছে। ঠিক কীভাবে আগুন লাগল তা এখনও পরিষ্কার নয় তবে অন্তত লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

 

Related articles

বাংলার নতুন গোয়েন্দা পরমব্রত! ওয়েব সিরিজে চমক দিতে তৈরি অভিনেতা 

বাঙালির অন্যতম প্রিয় গোয়েন্দা আইকন 'ফেলুদা'র চরিত্রে অভিনয় করে দর্শকের ভালোবাসা পেয়েছেন পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee)। বাদ পড়েনি...

FIFA World Cup: বিশ্বকাপে ভারত যোগ, ২০ বছর নতুন ইতিহাস লিখলেন অস্ট্রেলিয়ার নিশান

ফিফা বিশ্বকাপে ভারত যোগ। চলতি বিশ্বকাপে বেশ কয়েকটি দলে ভারতীয় বংশোদ্ভূত ফুটবলার আছে। অস্ট্রেলিয়ার জার্সিতে মাঠে নেমে ইতিহাস...

ছেলে টিকিট না পাওয়ায় ‘বিদ্রোহী’ কাকলি! সাফাই দিতে আসরে সাংসদ-পুত্র

বিধানসভা ভোটে তৃণমূলের পরাজয়ের পর লোকসভাতে বিদ্রোহ ঘোষণা করে তৃণমূল কংগ্রেসের আলাদা ব্লক তৈরিতে আগ্রহ দেখিয়েছেন কাকলি ঘোষ...

ওষুধের বদলে ফরমালিন! মধ্যপ্রদেশে শিশু মৃত্যুতে প্রশ্নে AIIMS ভোপাল

দেশজুড়ে উন্নত স্বাস্থ্য পরিষেবা, বিশ্বমানের চিকিৎসা পরিকাঠামো আর সবার জন্য স্বাস্থ্য সুরক্ষার দাবি নিয়ে বারবার প্রচার চালাচ্ছে কেন্দ্রের...