Friday, April 3, 2026

অবশেষে ‘স্বস্তি’! হাজ*তবাস থেকে ‘রেহাই’ পেলেন ইমরান

Date:

Share post:

আপাতত স্বস্তি। জেলে যেতে হবে না ইমরান খানকে (Imran Khan)। তোষাখানা মামলায় আপাতত গ্রেফতারি থেকে স্বস্তি পেলেন তিনি। ইসলামাবাদ হাইকোর্টের (Islamabad High Court) তরফে আপাতত ১৩ মার্চ অবধি ইমরান খানের অ-জামিনযোগ্য গ্রেফতারি পরোয়ানার (Arrest Warrant) উপরে স্থগিতাদেশ দেওয়া হল। তোশাখানা মামলায় চার বার সেশন কোর্টে হাজিরা দিতে না পারায়, পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। তাঁকে গ্রেফতার করতে লাহোরের বাড়িতে পুলিশ হাজির হলেও, তাঁকে খুঁজে পাওয়া যায়নি।

এদিকে মঙ্গলবার ইসলামাবাদ হাইকোর্টে ইমরান খানের আইনজীবী আদালতে হাজিরার জন্য চার সপ্তাহের সময় চান। কি্ন্তু প্রধান বিচারপতি আমির ফারুক সেই আর্জি খারিজ করে জানান, পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের প্রধান ইমরান খান যেন আগামী ১৩ মার্চ জেলা ও সেশন কোর্টে হাজিরা দেন। কিন্তু ১৩ তারিখ অবধি তাঁকে কোনওভাবেই গ্রেফতার করা যাবে না। উল্লেখ্য, মঙ্গলবারই ইসলামাবাদের সেশন আদালতে হাজিরা দেওয়ার কথা ছিল ইমরান খানের। কিন্তু তিনি শারীরিক অসুস্থতা ও নিরাপত্তার কারণ দেখিয়ে আদালতে হাজিরা দেননি।

পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রীর কাউন্সিল শের আফজল মারওয়াত আদালতে জানান, ইমরান খান অসুস্থ এবং ওয়াজিরাবাদে তাঁর উপরে গুলি চলার ঘটনার পর থেকে নিরাপত্তায় ঝুঁকি তৈরি হয়েছে। তিনি জানান, পিটিআই প্রধানের দিকে গোটা বিশ্বের নজর রয়েছে। আগামী সপ্তাহে যেন এই মামলার শুনানির তারিখ দেওয়া হয়। উল্লেখ্য, পাকিস্তানের প্রধানমন্ত্রী থাকাকালীন ইমরান খান যে দামি দামি উপহারগুলি পেয়েছিলেন, তা চড়া দামে কেনা-বেচা করার অভিযোগই উঠেছে। সোমবারই ইসলামাবাদ হাইকোর্টে গ্রেফতারি পরোয়ানাকে চ্যালেঞ্জ করে আবেদন জানান ইমরান খান। চলতি সপ্তাহের সোমবারই পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের প্রধান ইমরান খানকে গ্রেফতার করতে তাঁর লাহোরের বাসভবনে হাজির হয় ইসলামাবাদ পুলিশ। কিন্তু গোটা বাড়ি, অফিস তন্ন তন্ন করে খুঁজেও ইমরান খানের টিকিও খুঁজে পাওয়া যায়নি।

 

 

 

Related articles

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...