Saturday, April 4, 2026

“নারীর অধিকার আমাদের অঙ্গীকার”! নারী দিবসে বিশেষ বার্তা রাষ্ট্রপতি-মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

বুধবার আন্তর্জাতিক নারী দিবস (International Women’s Day)। আর এই বিশেষদিনে প্রত্যেক মহিলাকে শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (President Draupadi Murmu) ও বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এদিন টুইট করে সকলকে নারীদিবসের শুভেচ্ছা জানান রাষ্ট্রপতি। তিনি লেখেন, “আমি প্রত্যেক নারীকে বলব কিছু বদল করুন। সে বদল হতে পারে পরিবারে, প্রতিবেশীদের মধ্যে কিংবা কর্মক্ষেত্রে। যে কোনও পরিবর্তন প্রত্যেক মহিলাদের মুখে হাসি ফোটাবে। জীবনে আরও এগিয়ে যেতে সাহায্য করবে। সকলের কাছে এটাই আমার ঐকান্তিক অনুরোধ।”

অন্যদিকে, বুধবার সকালে ফেসবুক পোস্ট করে সকলকে শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লেখেন, “নারীর অধিকার আমাদের অঙ্গীকার।” উল্লেখ্য, মহিলাদের জন্য একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। কন্যাশ্রী, রূপশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার-এর মতো একাধিক প্রকল্পের ফলে মহিলারা যে যথেষ্ট উপকৃত হয়েছে, সে বিষয়ে কোনও সন্দেহ নেই।

পাশাপাশি আন্তর্জাতিক মহিলা দিবসেও রাজ্যের মহিলাদের কাছাকাছি পৌঁছনোর বিশেষ কর্মসূচি নিয়েছে মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের দল। বুধবার রাজ্যের দশ হাজার মহিলার বাড়ি যাবেন তৃণমূল কংগ্রেসের মহিলা সদস্যরা৷ রাজ্যের ৩৬ সাংগঠনিক জেলাকে টার্গেট বেঁধে দেওয়া হয়েছে ৷ অন্তত ৩০০ করে বাড়িতে আজ যেতেই হবে তৃণমূলের মহিলা সদস্যদের। মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে মহিলারা কতটা সুরক্ষিত সেই বার্তাই দেওয়া হবে।

এছাড়াও, রাজ্যের মহিলা ভোটারদের সঙ্গে নিবিড় জনসংযোগ তৈরিতে এই বিশেষ দিনটিকেই বেছে নিয়েছে তৃণমূল। আজ বাড়ি-বাড়ি গিয়ে মহিলাদের সঙ্গে জন সংযোগ সারবেন তৃণমূলের মহিলা প্রতিনিধিরা। আবিরের সঙ্গে পৌঁছে দেবেন শুভেচ্ছাবার্তাও।

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...