Tuesday, June 16, 2026

নারী দিবসের আগে দিল্লির রাস্তায় প্রকাশ্যে আক্রা*ন্ত তরুণী

Date:

Share post:

ভাড়া নিয়ে বচসা শুরু। তার জেরে তরুণীকে ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করলেন এক অটোচালক। শুনশান রাস্তায় তিনি যাত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়েছেন বলে অভিযোগ। দিল্লি রাস্তায় এভাবে বারে বারে, নারীদের আক্রান্ত  হওয়ার ঘটনায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন চিহ্ন দেখা দিয়েছে।

দিল্লির নিউ ফ্রেন্ডস কলোনি এলাকায় সোমবার রাত সাড়ে ৮টা নাগাদ সেখানে অটো থেকে নেমেছিলেন ২২ বছরের ওই তরুণী। তিনি অনলাইনে অটোর ভাড়া মেটাতে চান। কিন্তু অটোচালক অনলাইনে টাকা নিতে অস্বীকার করেন। ভাড়া দেওয়া নিয়ে দু’জনের মধ্যে বচসা শুরু হয়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, আক্রান্ত তরুণী জম্মু ও কাশ্মীরের বাসিন্দা। তাঁর নাম মেহরিন রিয়াজ। নার্সিংয়ের ছাত্রী সোমবার রাতে শাহিনবাগ এলাকার পিজি থেকে তিনি নিউ ফ্রেন্ডস কলোনির সিসি মার্কেটে যাওয়ার জন্য অটো ভাড়া করেছিলেন। গন্তব্যে পৌঁছে আর ভাড়া নিয়ে গোলমাল শুরু হয়।

বচসা চলাকালীন ধারালো অস্ত্র দিয়ে তরুণীকে আক্রমণ করেন চালক। তাঁকে বেশ কয়েক বার কোপ মারা হয়। তরুণীর পেটের নীচে ডান দিকে গুরুতর আঘাত লাগে। গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়।

 

Related articles

আজ উত্তরবঙ্গ সফর মুখ্যমন্ত্রীর, প্রশাসনিক বৈঠক কার্শিয়াঙে

পাহাড়ের মন পেতে বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari) মঙ্গলবার উত্তরবঙ্গ সফরে রওনা দেবেন। আজই দার্জিলিং...

FIFA World Cup: মিশরের বিরুদ্ধে ড্র বেলজিয়ামের, নিউজিল্যান্ডকে রুখে দিল ইরান

বিশ্বকাপের(FIFA World Cup) প্রথম ম্যাচেই আটকে গেল বেলজিয়াম(Belgium)। মিশরের(Egypt) বিরুদ্ধে ১-১ গোলে ড্র করল বেলজিয়াম। ১ পয়েন্ট নিয়েই...

কলেজে তোলাবাজি রুখতে ‘স্যাঁটা গরম’ করার হুঁশিয়ারি শিক্ষামন্ত্রীর! কোথা থেকে এলো এই শব্দ?

কলেজে ভর্তি প্রক্রিয়ায় দুর্নীতি ও টাকার খেলা রুখতে প্রকাশ্যেই ‘স্যাঁটা গরম’ করার হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যের নতুন উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ...

ত্রাণের আড়ালে আপত্তিকর সামগ্রী? অনন্যার কার্যালয় ভাঙচুর করে চক্রান্তের অভিযোগ বিজেপির

১০৯ নম্বর ওয়ার্ডের কার্যালয় ঘিরে বিতর্ক। কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়টি আদৌ সাধারণ মানুষের কাজের জন্য নাকি অন্য কোনও...