Monday, April 6, 2026

Entertainment:শুটিং করতে গিয়ে আ*হত অভিনেতা দেব!

Date:

Share post:

শুটিং করতে গিয়ে কদিন আগেই আহত হয়েছিলেন অমিতাভ বচ্চন। এবার শুটিং করতে গিয়ে আহত হলেন অভিনেতা -সাংসদ দেব। ওড়িশার বারিপোদায় নতুন ছবি ‘বাঘাযতীন’-এর শুটিং চলছে। অরুণ রায় পরিচালিত ছবি ‘বাঘাযতীন’-এ যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের চরিত্রে দেখা যাবে তাঁকে। কিন্তু ছবির অ্যাকশন দৃশ্যে অভিনয় করতে গিয়েই আহত হন দেব।

আরও পড়ুন:Entertainment : ‘টা*র্গেট’ সায়ন্তিকা, কীসের ভ*য়ে পুলিশের দ্বারস্থ নায়িকা !

বুধবার দোলের শুভেচ্ছা জানাতে ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন তিনি। যে ছবিতে গোটা টিমের মাঝে মধ্যমণি হয়ে দাঁড়িয়ে তিনি। মুখে সবসময়ের মতো হাসি। কিন্তু তাঁর বাঁ দিকের চোখে সাদা তুলো দিয়ে ব্যান্ডেজ জড়ানো।যা দেখে চিন্তিত তাঁর অনুরাগীর।

 

View this post on Instagram

 

A post shared by Dev Adhikari (@imdevadhikari)


যদিও কীভাবে এই চোট পেলেন অভিনেতা, সে নিয়ে কিছুই জানাননি দেব৷ উল্টে সারা গায়ে আবীর মেখে প্রকাশ্যে ধরা দেয় গোটা টিম। শহর থেকে দূরে থাকলেও তাঁদের রং খেলায় যে কোনও কমতি হয়নি সে কথা এই ছবিই বলে দেয়।

২০২২ সালের ডিসেম্বরে মুক্তি পেয়েছিল দেব অভিনীত ‘প্রজাপতি’। যা বক্স অফিসে কুড়িয়েছিল বিপুল সাফল্য। তার পরে প্রজাতন্ত্র দিবসের দিন সকালে এই ‘বাঘাযতীন’-এর লুকে প্রকাশ্যে এসে সকলকে চমকে দেন তিনি।অক্টোবরেই মুক্তি পাবে ছবি। দেব ছাড়াও এই ছবিতে রয়েছেন সুদীপ্তা চক্রবর্তী, রোহন ভট্টাচার্য। এই ছবির মাধ্যমেই দর্শক পাবেন নতুন নায়িকা সৃজা দত্তকে।ছবিটি কতটা সাফল্য পাবে তাই সেটাই এখন দেখার।

 

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...