Sunday, April 5, 2026

বড় সুখবর ! বুনিয়াদি শিক্ষা ব্যবস্থায় যুক্ত হতে চেয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি ইউনেস্কোর সংস্থার

Date:

Share post:

কিছুদিন আগেই রাজ্যের প্রাথমিক শিক্ষা (Primary Education) দেশের মধ্যে সেরার তকমা পেয়েছে। আর তারপরেই সুখবর। রাজ্যের বুনিয়াদি শিক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত হতে চায় ইউনেস্কো। রাজ্যের প্রাথমিক ও বুনিয়াদি শিক্ষার সঙ্গে যুক্ত হওয়ার প্রস্তাব দিয়েছে ইউনেস্কোর (UNESCO) অধীনে থাকা ইনস্টিটিউট ফর লাইফ লং লার্নিং। এ বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Bandopadhyay) চিঠি দিয়েছে ওই সংস্থা। এই বিষয় প্রয়োজনীয় পদক্ষেপ করার জন্য মুখ্যমন্ত্রী শিক্ষা দফতরের শীর্ষ আধিকারিকদের নির্দেশ দিয়েছেন বলে নবান্ন সূত্রে খবর।

বিভিন্ন দেশে শিক্ষার প্রসারে কাজ করে থাকে ইউনেস্কোর অধীনে থাকা ইনস্টিটিউট ফর লাইফ লং লার্নিং। সামাজিক প্রকল্পগুলিকেই বিশেষভাবে অগ্রাধিকার দিয়ে রাজ্যের সঙ্গে যুক্ত হতে চায় তারা। নবান্ন সূত্রে খবর, চলতি সপ্তাহেই ইনস্টিটিউট ফর লাইফ লং লার্নিংয়ের সঙ্গে বৈঠক বসতে চলেছেন রাজ্য প্রশাসনের শীর্ষ আধিকারিকরা। শিক্ষা ব্যবস্থার কোন বিষয়ে তারা যুক্ত হতে চায়- তা নিয়ে বিস্তারিত আলোচনা হবে।

রাজ্যে সাম্প্রতিক শিক্ষা ব্যবস্থায় একাধিক সামাজিক প্রকল্প দেশ-বিদেশে বিশেষ সমাদৃত হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্কপ্রসূত ‘কন্যাশ্রী’ প্রকল্প বিশ্বের দরবারে স্বীকৃতি পেয়েছে। রাজ্যের প্রাথমিক শিক্ষা ব্যবস্থাকেও দেশ-বিদেশের একাধিক সংস্থা তাদের রিপোর্টে প্রশংসা করেছে। সম্প্রতি ইউনেস্কোর তরফে কলকাতার দুর্গাপুজোকে হেরিটেজের মর্যাদা দেওয়া হয়েছে। স্বীকৃতি পেয়েছে বাংলার পর্যটনও। এই পরিস্থিতিতে রাজ্য শিক্ষা ব্যবস্থার সঙ্গে ইউনেস্কোর যুক্ত হওয়ার প্রস্তাব যথেষ্টই গুরুত্বপূর্ণ বলে মনে করছে বিশেষজ্ঞ মহল।

 

Related articles

IPL: বরুণ-নারিনেই আস্থা, গ্রিনের বোলিংয়ের জন্য কেকেআর তাকিয়ে ডনের দেশের দিকেই

আইপিএলের(IPL) প্রথম দু ম্যাচেই হারের মুখ দেখতে হয়েছে কেকেআরকে (KKR)। পেস বোলিংয়ে বৈচিত্র নেই, স্পিন অ্যাটাক নিস্ক্রিয়, রাহানের...

অভিযোগ লীনা-শৈবালের বিরুদ্ধে: তালসারি থানা থেকে বিচারের আশায় প্রিয়াঙ্কা

অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়-এর অস্বাভাবিক মৃত্যুর এক সপ্তাহ পর এবার সরাসরি প্রযোজনা সংস্থার কর্ণধার লীনা গঙ্গোপাধ্যায়-সহ (Leena Ganguly)...

IPL: বাদশার আগমনের দিনেই ভিলেন বৃষ্টি! কেকেআর-পাঞ্জাব ম্যাচ নিয়ে বাড়ছে আশঙ্কা

আইপিএলে (IPL)ঘরের মাঠে প্রথম জয়ের সন্ধানে ইডেনে সোমবার সন্ধ্যায় পাঞ্জাব কিংসের বিরুদ্ধে নামছে কেকেআর(KKR)। নাইট ভক্তদের জন্য বাড়তি...

IPL: ইডেনে কেকেআরের বিরুদ্ধে প্রীতির দলের তুরুপের তাস নাইট প্রাক্তনী

  সোম সন্ধ্যায় ইডেনে ভীরু-জারা। ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে কেকেআরে (KKR)প্রতিপক্ষ পাঞ্জাব কিংস।এই ম্যাচটা যতটা না নাইটদের সঙ্গে পাঞ্জাব...