Wednesday, June 24, 2026

বলিউডে নক্ষত্রপতন! প্রয়াত জনপ্রিয় অভিনেতা সতীশ কৌশিক

Date:

Share post:

বলিউডে নক্ষত্রপতন! প্রয়াত বিশিষ্ট অভিনেতা সতীশ কৌশিক। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৬ বছর । একটি টুইটে প্রিয় বন্ধুর প্রয়াণের খবর জানান অভিনেতা অনুপম খের ।শচীনের মৃত্যুতে শোকস্তব্ধ বলিপাড়া।তাঁর প্রয়াণে একজন দক্ষ অভিনেতাই শুধু নয়,বলিউড হারাল একজন অসাধারণ চলচ্চিত্র নির্মাতা, চিত্রনাট্য লেখককেও ।

আরও পড়ুন:Entertainment : সাইবার প্রতা*রণার ফাঁ*দে তরুণ কুমারের নাতি, লালবাজারে অভিযোগ সৌরভের

বৃহস্পতিবার ভোরেই প্রবীণ অভিনেতার মৃত্যু হয়। প্রতিবেদন লেখার সময় অবধি তাঁর মৃত্যুর কারণ সম্পর্কে জানা যায়নি। বৃহস্পতিবার ভোরে একটি টুইট করে অনুপম খের লেখেন, “জানি মৃত্যুই এই পৃথিবীর চিরন্তন সত্য! কিন্তু আমি আমার স্বপ্নেও কখনও ভাবিনি যে আমার প্রিয় বন্ধুর সম্পর্কে এই কথা লিখতে হবে। আমাদের ৪৫ বছরের বন্ধুত্বে হঠাৎ ছেদ পড়ল! তোমায় ছাড়া জীবন আগের মতো থাকবে না সতীশ!”


অভিনেতা অনুপম খেরের সঙ্গে তাঁর দীর্ঘদিনের বন্ধুত্ব ছিল।ন্যাশনাল স্কুল অফ ড্রামায় পরিচয় দু’জনের (National School of Drama) । সেখান থেকেই বন্ধুত্বের শুরু ।
১৯৬৫ সালের ১৩ এপ্রিল হরিয়ানায় জন্ম গ্রহণ করেন সতীশ কৌশিক।দীর্ঘদিন ধরে থিয়েটারের সঙ্গে যুক্ত ছিলেন। হিন্দি নাটক সেলসম্যান রামলালে তাঁর অভিনীত উইলি লোমান চরিত্রটি দর্শকদের মনে আলাদা করে জায়গা করে নিয়েছে । ‘মিস্টার ইন্ডিয়া’, ‘দিওয়ানা মস্তানা’ ছাড়াও ‘মাসুম’, ‘রাম লক্ষ্মণ’, ‘পারদেশি বাবু’, সিনেমায় সতীশের অভিনয় দর্শকের মনে তাঁর জায়গা করে নিয়েছে।

 

 

Related articles

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...

পার্ক স্ট্রিটের নস্টালজিয়া নিয়ে ‘নেভারমাইন্ড’, এক ফ্রেমে ঋতুপর্ণা-চৈতী-রূপম 

মুক্তি পেল পার্ক স্ট্রিটের চেনা আলো আর তার সাথে জড়িয়ে থাকা নস্টালজিয়াকে কেন্দ্র করে তৈরি নতুন বাংলা ছবি...