Monday, April 6, 2026

“টিপ পরেননি কেন?” নারী দিবসে মহিলাকে ভর্ৎসনা বিজেপি সাংসদের

Date:

Share post:

স্বামী জীবিত রয়েছে তারপরও কেন টিপ পরেননি? এমনই অভিযোগ তুলে নারী দিবসে এক মহিলা কর্মীকে তীব্র ভর্ৎসনা করলেন বিজেপি সাংসদ(BJP MP)। আন্তর্জাতিক নারী দিবস(international women’s day) উপলক্ষে কর্নাটকে(karnatak) একটি বিশেষ মেলা আয়োজন করেছিলেন মহিলারা সেই মেলায় উপস্থিত হয়ে মহিলাদের ভর্ৎসনা করতে দেখা গেল বিজেপি সংসদকে। এই ঘটনা ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তারপরই বিজেপির বিরুদ্ধে সরব হয়েছে কংগ্রেস(Congress)। অভিযোগ তোলা হয়েছে ভারতকে ‘হিন্দু ইরান'(Hindu Iran) বানানোর পরিকল্পনা করছে গেরুয়া শিবিরের।

বুধবার নারী দিবস উপলক্ষে কর্ণাটকের (Karnataka) কোলার জেলায় একটি মেলার আয়োজন করা হয়। সেখানে উপস্থিত হন স্থানীয় সাংসদ এস মুনিস্বামী। মেলার দোকানগুলি পরিচালনার দায়িত্ব ছিল মহিলাদের হাতেই। সেরকমই একটি দোকানে গিয়ে ক্ষোভে ফেটে পড়েন বিজেপি সাংসদ। তিনি বলেন, “তুমি টিপ পরোনি কেন? তোমার স্বামী তো নিশ্চয়ই বেঁচে রয়েছেন। সাধারণ বুদ্ধি নেই নাকি?” তাঁর এই কথার ভিডিও ছড়িয়ে পড়ে নেটদুনিয়ায়। গোটা ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই সরব হন কংগ্রেস সাংসদ কার্তি চিদম্বরম। বিজেপির বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলে টুইটে তিনি লেখেন, “বিজেপি আসলে ভারতকে হিন্দুত্ব ইরানে পরিণত করছে। বিজেপির আয়াতোল্লারা রাস্তাঘাটে নিজেরদের মতো করে নীতি পুলিশ ছেড়ে দিয়েছে।” শুধু তাই নয় কংগ্রেস আরও অভিযোগ করে বিজেপি নারী স্বাধীনতার বিরোধী।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...