Friday, April 3, 2026

বনিকে ইডির তলবের পর শুভেন্দুকে খোঁচা কুণাল-দেবাংশুর

Date:

Share post:

নিয়োগ দুর্নীতি মামলায় (Recruitment Scam) এবার ইডির (ED) নজরে টলিউড (Tollywood Actor) অভিনেতা বনি সেনগুপ্তকে (Boni Sengupta) । কুন্তল ঘোষের সঙ্গে তাঁর আর্থিক লেনদেনের বিষয়টি সামনে আসতেই বনিকে তলব করেছ ইডি। সম্ভবত বনি আগে থেকেই তা আঁচ করতে পেরেছিলেন, এবং প্রস্তুত ছিলেন। তাই তলব পাওয়ার পরই দেরি না করে সিজিও কমপ্লেক্সে (CGO Complex) হাজিরা দেন টলি অভিনেতা। সংবাদ মাধ্যমকে বনি জানান, তাঁর কাছ থেকে ব্যাঙ্কের লেনদেন সংক্রান্ত কোনও তথ্য চায়নি ইডি। কিছু নথি চাওয়া হয়েছিল, সেই নথি তদন্তকারীদের হাতে তুলে দিয়েছেন তিনি।

একটা সময়ের বিজেপির সঙ্গে সরাসরি সম্পর্ক ছিল বনি সেনগুপ্তের। ২০২১ বিধানসভা নির্বাচনের আগে বিজেপিতে যোগ দিয়েছিলেন বনি। তখন ঘটা করে দিনে পাঁচবার যোগদান মেলা করত বিজেপি নেতারা। নির্বাচনের বিজেপি পর্যুদস্ত হওয়ার পরে আর গেরুয়া শিবিরে দেখা যায়নি তাঁকে। এই প্রসঙ্গে এদিন শুভেন্দু অধিকারী (Shubhendu Adhikari) বলেন, “বনি যদি টাকা নিয়ে থাকেন তাহলে তাকেই ব্যক্তিগতভাবে তার জবাব দিতে হবে। বিজেপি এইসব অ্যালাউ করে না। ভোটের সময় ওরকম অনেক তারকারাই দলে যোগ দেন। ২ মাস ছিলেন বিজেপিতে, এখন আর নেই।”

তবে বিজেপিকে নিশানা করতে ছাড়েননি তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ(Kunal Ghosh)। কুণাল এদিন কটাক্ষ করেন কেন্দ্রের শাসকদলকে। একটা সময় বনির বিজেপি যোগ নিয়ে কুণাল বলেন, “তদন্তের স্বার্থে কাকে কাকে জিজ্ঞাসাবাদ করা হবে, সেটা তদন্তকারীদের ব্যাপার। ঢাক ঢোল পিটিয়ে বনি যোগ দিয়েছিলেন বিজেপিতে। পরে আবার থাকতে পারা যায় না বলে বেরিয়ে এসেছেন। বিজেপি করলেও দিলীপ-শুভেন্দুর মতো ডাক পেতেন না। ২০২১ সালে যোগদান করেছিলেন। বিরোধী দলনেতা না হয় গিরগিটি। উনি রাজনীতিকে নিচে নামাচ্ছেন কেন? উনি বলছেন ভোটের সময় অনেকে যায়। ওটা আসলে বিজেপির ব্যাপার। বিজেপিতে কোনও সুস্থ ভাবে থাকা যায় না। বিরোধী দলনেতার ব্যর্থতা যে ধরে রাখতে পারে না। সত্যি সংযোগ থাকলে আইন আইনের পথে চলবে।”

বনিকে নিয়ে বিস্ফোরক টুইট করেন তৃণমূলের সোশ্যাল মিডিয়ার দায়িত্বে থাকা যুবনেতা দেবাংশু ভট্টাচার্য (Debangshu Bhattacharya)।দেবাংশু টুইটে বলেছেন, ”বনি সেনগুপ্ত যদি বিজেপি না ছাড়তেন, উনিও শুভেন্দু অধিকারীর মত এজেন্সি থেকে ১০ হাত দূরে থাকতে পারতেন।” প্রসঙ্গত, এই প্রথমবার নয়, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ছায়া এড়াতে গেরুয়া শিবিরে গিয়েছেন শিশির পুত্র শুভেন্দু, এমন অভিযোগ বার বার উঠছে তৃণমূলের তরফে।

 

Related articles

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...

হারের পরেই রাহানের নিশানায় ইডেনের পিচ, ফের শুরু সংঘাত!

ঘরের মাঠে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হারতেই ফের পিচ নিয়ে সংঘাত শুরু সিএবি(CAB)-কেকেআরের(KKR)। ইডেনের (Eden) উইকেট আবারও বিতর্কের কেন্দ্রে।...

মিমিকে হেনস্থা করা তনয় এবার বিজেপিতে! কটাক্ষ তৃণমূলের 

ভোটের মুখে ফের শিরোনামে বনগাঁর তনয় শাস্ত্রী (Tanay Shastri)। অভিনেত্রী মিমি চক্রবর্তীকে (Mimi Chakraborty) মঞ্চ থেকে অপমান করে...