Friday, June 26, 2026

শিক্ষকদের গ্রামে বদলি আবশ্যিক করছে রাজ্য সরকার

Date:

Share post:

শহরের যেসব স্কুলে পড়ুয়ার সংখ্যা অত্যন্ত কম সেখানের শিক্ষকদের গ্রামে বদলি আবশ্যিক করছে রাজ্য সরকার। উৎসশ্রী পোর্টালের মাধ্যমে ‘‌সাধারণ বদলি’‌ বা তার আগে ‘‌বিশেষ বদলি’‌র মাধ্যমে গ্রামীণ এলাকা ছেড়ে শহরের স্কুলগুলিতে বদলি শুরু করেছিলেন শিক্ষক–শিক্ষিকাদের একটা বড় অংশ।

কলকাতা হাইকোর্টের নির্দেশকে হাতিয়ার করে তাঁদের আবার গ্রামমুখী করতে উদ্যোগী হয়েছে রাজ্য সরকার। তবে শহরের আশপাশের পঞ্চায়েত এলাকার স্কুলেই বদলি দেওয়ার চেষ্টা হবে বলে জানা গিয়েছে। এখন আপাতত উচ্চ প্রাথমিক এবং মাধ্যমিক স্কুলগুলির জন্য এই নিয়ম আনা হলেও পরবর্তীকালে প্রাথমিকের এটাই কার্যকর করার ইঙ্গিত দিয়েছে শিক্ষা দফতর ।

সম্প্রতি কলকাতার হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু গ্রামাঞ্চলের স্কুলগুলির শিক্ষক সংকট নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। ছাত্রদের কথা মাথায় রেখে শিক্ষকদের গ্রামে পাঠানোর কথা বলেন। স্কুল শিক্ষা দফতরের একটি তালিকা আদালতে পেশ করা হয়। সেখানে দেখা গিয়েছে, ৮ হাজার ২০৭টি স্কুলে ৩০ জনের নীচে পড়ুয়ার সংখ্যা আছে। প্রয়োজন অনুযায়ী শিক্ষকদের বদলি করার জন্য আদালতের নির্দেশেই নয়া রূপরেখা তৈরি করা হয়েছে। সুতরাং সার্কেল, ব্লক, মহকুমা এবং আন্তঃজেলা বদলি হবে।

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...