Saturday, April 4, 2026

Weather Update : সপ্তাহ শেষে ঘূর্ণাবর্তের চোখ রাঙানি, উত্তাল দিঘার সমুদ্র !

Date:

Share post:

সপ্তাহ শেষে গরম থেকে মিলবে মুক্তি , বৃহস্পতিবার জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department)। হাওয়া পূর্বাভাস (Weather Update) অনুযায়ী বৃহস্পতিবার রাত থেকেই বদলাতে চলেছে উত্তরবঙ্গের (North Bengal) আবহাওয়া। শুক্রবার থেকে বৃষ্টি বাড়বে দার্জিলিং-কালিম্পং সহ জলপাইগুড়ির বেশ কিছু জায়গায়। পাশাপাশি পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রামে হালকা বৃষ্টি হতে পারে বলে আবহাওয়া দফতরের (Alipore Weather Department) পূর্বাভাস।

মার্চের প্রথম দিন থেকেই গরমের পারদ চড়েছে, বেলা বাড়তেই রীতিমতো ঘর্মাক্ত বাঙালি। হাওয়া অফিস বলছে একদিকে ওড়িশার উপর ঘূর্ণাবর্তের চোখরাঙানি, অন্যদিকে ছত্তিশগড়ে নিম্নচাপ সৃষ্টি হওয়ায় বদলাতে চলেছে দিঘা (Digha)-সহ পূর্ব মেদিনীপুরের আবহাওয়া। বৃহস্পতিবার সকাল থেকেই উত্তাল দিঘার সমুদ্র সৈকত। আগামী ২৪ ঘণ্টার মধ্যে আবহাওয়ার ব্যাপক পরিবর্তন হবে বলে জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দফতর। শুক্রবার সকাল থেকেই তাপমাত্রা কমবে, দিঘা সহ পূর্ব মেদিনীপুরের বিভিন্ন জেলায় মেঘলা আকাশ থাকবে বলে জানা যাচ্ছে।এ দিন অর্থাৎ ৯ মার্চ বৃহস্পতিবার দিঘার সর্বোচ্চ তাপমাত্রা ৩৩.১ ডিগ্রি, যা স্বাভাবিকের চেয়ে ৩ ডিগ্রি বেশি। যদিও দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির সেরকম সম্ভাবনা নেই।

 

Related articles

অশান্তি পাকাতে বিজেপির কী চক্রান্ত: মালদহে ফাঁস করে সতর্ক করলেন মমতা

কালিয়াচকের ঘটনায় বহিরাগত রাজনৈতিক দলের প্রভাবে বদনাম হয়েছে বাংলার। ন্যায্য ভোটারের দাবি থেকে যে অশান্তি তৈরি করা হয়েছে,...

বিজেপি প্রার্থীর বিরুদ্ধে দলই খুনের অভিযোগ করে! বারাবনিতে পদ্মপ্রার্থীকে তীব্র নিশানা অভিষেকের, সিলিকোসিস আক্রান্তের আশ্বাস

বারাবনি বিধানসভায় দলীয় প্রর্থী বিধান উপাধ্যায়ের সমর্থনে প্রচারে গিয়ে বিজেপি প্রার্থীকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ...

বাংলার অভিজ্ঞ আইপিএস সুপ্রতিম সরকারকে তামিলনাড়ুতে পাঠাল কমিশন

দায়িত্ব হাতে নিয়েই পুলিশ প্রশাসনে বদলাতে শুরু করে নির্বাচন কমিশন। (Election Commission)। বাংলাকে চেনা দক্ষ অফিসারদের বদলে ভিন...

রাহুলের মৃত্যুর তদন্ত চেয়ে আর্টিস্টস ফোরামের সঙ্গে রিজেন্ট পার্ক থানায় FIR প্রিয়াঙ্কার,

স্টার জলসার ধারাবাহিক 'ভোলে বাবা পার করেগা'র শ্যুটিং করতে গিয়ে গত ২৯ মার্চ রবিবাসরীয় বিকেলে তালসারির সমুদ্র সৈকতে...