Friday, April 3, 2026

সাধের পোষ্যের প্রা*ণ সং*শয়ের আশঙ্কা! পুলিশের দ্বারস্থ ‘অসহায়’ মহিলা   

Date:

Share post:

নিজের সন্তান স্নেহেই বড় করে তোলা। এতদিন আগলে রেখেছিলেন সাধের পোষ্যটিকে। কিন্তু যত দিন গড়াচ্ছে ততই বাড়ছে চিন্তা। কীভাবে নিজের সন্তানসম মোরগটিকে (Pet Rooster) বাঁচিয়ে রাখবেন তা নিয়ে বেজায় ধন্ধে পড়লেন এক মহিলা। পরে কোনও উপায় দেখতে না পেয়ে পুলিশি নিরাপত্তা চেয়ে থানার দ্বারস্থ হলেন তিনি। হ্যাঁ, শুনতে অবাক লাগলেও এমনই ঘটনা ঘটেছে, ছত্তিশগড়ের (Chhattisgarh) রাইপুরের রতনপুর থানা এলাকায়। মোরগের মালিকের নাম জানকী বাঈ বিজ্ঝর।

মহিলার অভিযোগ, প্রতিবেশীদের কুনজরে প্রাণ সংশয় দেখা দিয়েছে সাধের মোরগের। যে কোনও দিন তাকে চুরি করে খেয়ে ফেলতে পারে পাশের বাড়ির লোকেরা। আর সেকারণেই বাধ্য হয়ে থানায় গিয়ে নালিশ জানিয়েছেন জানকী। তাঁর আরও অভিযোগ, মোরগটির উপর প্রতিবেশীদের কুনজর পড়েছে। সাধের পোষ্যকে হত্যা করে তার মাংস খাওয়ার ধান্দায় রয়েছে অনেকেই। জানকী জানান, মাঝে একদিন মোরগটিকে চুরির চেষ্টা চালানো হয়। তবে সেই চেষ্টা ব্যর্থ হয়েছে।

তবে এরপর থেকেই মোরগটিকে ঘরের মধ্যে রাখা শুরু করেন জানকী। তারপরেও বিপদ এড়ানো যায়নি। একদিন তিনি কাজে বেরিয়েছিলেন। বাড়ি ফিরে দেখেন ঘরে মোরগ নেই। স্থানীয় এক প্রতিবেশীর বাড়িতে গিয়ে দেখেন, দড়ি দিয়ে বাঁধা হয়েছে তাঁর প্রিয় পোষ্যকে এবং সেটিকে কেটে খাওয়ার তোড়জোড় চলছে। সেখান থেকে একপ্রকার ঝগড়া, হাতাহাতি করে মোরগটিকে ঘরে ফেরাতে সক্ষম হন। কিন্তু এভাবে আর কতদিন? এরপরই মোরগের নিরাপত্তা চেয়ে থানায় হাজির হন জানকী। কিন্তু পুলিশ (Police) জানিয়েছে, মোরগ নিয়ে দু’পক্ষের ঝামেলার সমাধান করার চেষ্টা চলছে। এরপরেও বিষয়টি না মিটলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

 

 

 

Related articles

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...

কোথায় বিজেপি বিধায়ক: ইন্দাস থেকে প্রশ্ন অভিষেকের

ইন্দাসে বিজেপি বিধায়ক নির্মল কুমার ধারাকে এলাকায় দেখাই যায় না বলে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ...