Tuesday, June 16, 2026

৯ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পরও সন্তুষ্ট নয় ইডি! ফের বনিকে তলব কবে?

Date:

Share post:

বৃহস্পতিবার নিয়োগ দুর্নীতির তদন্তে দু’দফায় প্রায় ৯ ঘণ্টা টলিউড অভিনেতা বনি সেনগুপ্তকে জিজ্ঞাসাবাদ চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট(ইডি)। তবে বনির উত্তরে সন্তুষ্ট নন কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা। তাই আগামী মঙ্গলবার অভিনেতাকে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে তলব করা হল।


আরও পড়ুন:বনিকে ইডির তলবের পর শুভেন্দুকে খোঁচা কুণাল-দেবাংশুর


ইডি সূত্রে জানা গিয়েছে, কুন্তলের কাছ থেকে টাকা নিয়ে বনি গাড়ি কিনেছিলেন। তা স্বীকারও করেন অভিনেতা। এবার সেই গাড়ির নথি সহ বনিকে হাজিরা দিতে বলেছে ইডি।
নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত কুন্তল ঘোষের ব্যাঙ্কের নথি ঘেঁটে বনির নাম জানতে পারেন তদন্তকারীরা। কুন্তলের সঙ্গে বনির আর্থিক লেনদেনের তথ্য জানার পরই তাঁকে তলব করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। বৃহস্পতিবার ইডির দফতরে হাজিরা দেন বনি। এই প্রথম এই কাণ্ডে কোনও টলি অভিনেতাকে ডেকে জিজ্ঞাসাবাদ করলেন তদন্তকারীরা।

 

 

Related articles

আজ উত্তরবঙ্গ সফর মুখ্যমন্ত্রীর, প্রশাসনিক বৈঠক কার্শিয়াঙে

পাহাড়ের মন পেতে বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari) মঙ্গলবার উত্তরবঙ্গ সফরে রওনা দেবেন। আজই দার্জিলিং...

FIFA World Cup: মিশরের বিরুদ্ধে ড্র বেলজিয়ামের, নিউজিল্যান্ডকে রুখে দিল ইরান

বিশ্বকাপের(FIFA World Cup) প্রথম ম্যাচেই আটকে গেল বেলজিয়াম(Belgium)। মিশরের(Egypt) বিরুদ্ধে ১-১ গোলে ড্র করল বেলজিয়াম। ১ পয়েন্ট নিয়েই...

কলেজে তোলাবাজি রুখতে ‘স্যাঁটা গরম’ করার হুঁশিয়ারি শিক্ষামন্ত্রীর! কোথা থেকে এলো এই শব্দ?

কলেজে ভর্তি প্রক্রিয়ায় দুর্নীতি ও টাকার খেলা রুখতে প্রকাশ্যেই ‘স্যাঁটা গরম’ করার হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যের নতুন উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ...

ত্রাণের আড়ালে আপত্তিকর সামগ্রী? অনন্যার কার্যালয় ভাঙচুর করে চক্রান্তের অভিযোগ বিজেপির

১০৯ নম্বর ওয়ার্ডের কার্যালয় ঘিরে বিতর্ক। কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়টি আদৌ সাধারণ মানুষের কাজের জন্য নাকি অন্য কোনও...