Friday, June 26, 2026

অনুব্রতর ১১ দিনের ED হেফাজত, সুকন্যা-সহ ১১জনকে তলব দিল্লিতে

Date:

Share post:

গোরু পাচার মামলায় অভিযুক্ত অনুব্রত মণ্ডলকে ১১ দিনের ইডি হেফাজতের নির্দেশ দিল দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত।

গত ৪৮ ঘণ্টা ইডি হেডকোয়ার্টারে ম্যারাথন জেরা চলে অনুব্রত মণ্ডলের। যদিও ইডি আদিকারিকদের অভিযোগ, একাধিক তথ্য গোপন করে যাচ্ছেন বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতা।
অনুব্রত মণ্ডলের দেওয়া সমস্ত তথ্য খতিয়ে দেখতে এবার তাঁর মেয়ে সুকন্যা মণ্ডলের মুখোমুখি বসিয়ে জেরার কথা ভাবছে ইডি ।
প্রসঙ্গত, এদিনই অনুব্রত কন্যা সুকন্যা মণ্ডলকে দিল্লিতে ডেকে পাঠিয়েছে ইডি।
শুধু অনুব্রত কন্যাই নয়, তৃণমূল নেতার বিপুল সম্পত্তির উৎস সন্ধানে তাঁর ব্যক্তিগত হিসাবরক্ষক মণীশ কোঠারি-সহ ১১ জনকে তলব করেছে ইডি।
বিচারক রঘুবীর সিং দু’পক্ষের আইনজীবীর বক্তব্য শোনার পর ১১ দিনের ইডি হেফাজতের নির্দেশ দেন। যদিও তাঁর আগে তিনি তৃণমূল নেতার কাছে তাঁর বক্তব্য শুনতে চেয়েছিলেন। কিন্তু অনুব্রত তাঁর দোভাষীর মাধ্যমে জানান তাঁর কিছু বলার নেই।

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...