Sunday, June 14, 2026

মেসিকে ফিরে পেতে ফের আসরে নামল বার্সেলোনা

Date:

Share post:

উয়েফা চ‍্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নিয়েছে পিএসজি। বায়ার্ন মিউনিখের কাছে দুই পর্ব মিলিয়ে ০-৩ গোলে হারে প‍্যারিসের এই ক্লাব। আর এরপরই ফের একবার জোড়ালো হল লিওনেল মেসির পুরোনো ক্লাব বার্সেলোনায় ফিরে আসা খবর। এক আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মেসিকে সই করাতে আসরে নেমেছে ক‍াতালান ক্লাবটি। তাদের খবর অনুযায়ী মেসিকে সই করাতে দুই তারকা ফুটবলার রাফিনহো এবং আনসু ফাতির মত দুই সুপারস্টারকেও ছেড়ে দিতে রাজি বার্সা।

জুনে মেসির সঙ্গে পিএসজির চুক্তি শেষ হচ্ছে। আর এখন দিয়েই প্রশ্ন উঠছে কোন ক্লাবে যোগ দেবেন লিও। নাকি পিএসজিতে থেকে যাবেন। চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলো থেকে বিদায় ঘটেছে পিএসজির। তাই মেসি যে প্যারিসের ক্লাবের সঙ্গে চুক্তি আর বাড়াবেন না, তা কার্যত নিশ্চিত। আর এমন আবহের মধ‍্যে মেসিকে দলে নিতে ফের ঝাঁপাল বার্সেলোনা। সূত্রের খবর, মেসিকে ফেরাতে দলের মধ্যে শূন্যস্থান তৈরি করতেও উদ্যোগী হয়েছে বার্সা। জানা যাচ্ছে, রাফিনহোকে ছেড়ে দিতে তারা রাজি। এছাড়াও জানা যাচ্ছে রাফিনহোর পাশাপাশি আনসু ফাতিকেও ছেড়ে দিতে রাজি কাতালান ক্লাবটি। দুজনকে ছেড়ে দিয়ে সেই অর্থ সঞ্চয় করে মেসিকে কেনার জন্য ঝাঁপানো হবে বলেই খবর আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে।

২০২১ সালে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে সই করেন মেসি। নতুন ক্লাবে দুই মরশুম পার করেও নিজের সেরা ছন্দে পাওয়া যায়নি আর্জেন্তাইন সুপারস্টারকে।

আরও পড়ুন:সৌদি প্রিমিয়ার লিগের ম্যাচে মেজাজ হারালেন রোনাল্ডো, গ্যালারি থেকে আসল মেসি নামের স্লোগান

 

Related articles

দেশটা গণতান্ত্রিক না একনায়কতান্ত্রিক, স্পষ্ট করুন: ককরোচদের মঞ্চে দাবি সোনমের

দেশজুড়ে শিক্ষাব্যবস্থার বে-হাল দশা ও NEET পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবির ডাক দিয়ে সরব 'ককরোচ...

বাংলার নতুন গোয়েন্দা পরমব্রত! ওয়েব সিরিজে চমক দিতে তৈরি অভিনেতা 

বাঙালির অন্যতম প্রিয় গোয়েন্দা আইকন 'ফেলুদা'র চরিত্রে অভিনয় করে দর্শকের ভালোবাসা পেয়েছেন পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee)। বাদ পড়েনি...

FIFA World Cup: বিশ্বকাপে ভারত যোগ, ২০ বছর নতুন ইতিহাস লিখলেন অস্ট্রেলিয়ার নিশান

ফিফা বিশ্বকাপে ভারত যোগ। চলতি বিশ্বকাপে বেশ কয়েকটি দলে ভারতীয় বংশোদ্ভূত ফুটবলার আছে। অস্ট্রেলিয়ার জার্সিতে মাঠে নেমে ইতিহাস...

ছেলে টিকিট না পাওয়ায় ‘বিদ্রোহী’ কাকলি! সাফাই দিতে আসরে সাংসদ-পুত্র

বিধানসভা ভোটে তৃণমূলের পরাজয়ের পর লোকসভাতে বিদ্রোহ ঘোষণা করে তৃণমূল কংগ্রেসের আলাদা ব্লক তৈরিতে আগ্রহ দেখিয়েছেন কাকলি ঘোষ...