Friday, April 3, 2026

রাহুলের পাশেই দল! উপরাষ্ট্রপতি ধনকড়কে ‘চিয়ারলিডার’ কটাক্ষ কংগ্রেসের

Date:

Share post:

ব্রিটিশ পার্লামেন্টে বক্তব্য রাখতে গিয়ে দেশের গণতন্ত্র নিয়ে চরম উদ্বেগ প্রকাশ করেছিলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী (Rahul Gandhi)। আর রাহুলের সেই মন্তব্যের তীব্র বিরোধিতা করেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়। এবার উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়কে (Jagdeep Dhankar) বিজেপির ‘চিয়ারলিডার’ বলে তোপ দাগল কংগ্রেস। হাত শিবিরের অভিযোগ, ‘আম্পায়ারের’ ভূমিকা নেওয়া উচিত ছিল উপরাষ্ট্রপতির। অথচ তিনি চিয়ারলিডারের (Cheer Leader) ভূমিকা পালন করছেন।

উল্লেখ্য, দিন কয়েক আগেই কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী দাবি করেছিলেন, ব্রিটিশ সংসদে অন্তত বিরোধীদের বলার অধিকার আছে। আমাদের সংসদে আমরা কথা বলতে গেলে মাইক বন্ধ করে দেওয়া হয়। সাসপেন্ড করে দেওয়া হয়। কিন্তু ব্রিটিশ সংসদে অন্তত বিরোধীদের বলার অধিকারটুকু রয়েছে। এরই পরিপ্রেক্ষিতে রাহুলকে পাল্টা দেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়। তিনি বলেন, গোটা বিশ্ব যখন আমাদের ‘গণতন্ত্রের মহানতাকে’ সম্মান করছে, তখন আমাদের মধ্যেই কিছু লোক, এমনকী সাংসদরাও নির্বোধের মতো, অসত্য অভিযোগ করে গণতন্ত্রকে কালিমালিপ্ত করার চেষ্টা করছে। এই মন্তব্যের বিরোধিতা না করলে আমি সংবিধানের ভুল দিকে পড়ে যাব।

আর শুক্রবার ধনকড়ের এই অবস্থানকেই তুলোধোনা করলেন কংগ্রেসের (Congress) সর্বভারতীয় সাধারণ সম্পাদক জয়রাম রমেশ। এদিন এক বিবৃতিতে তিনি বলেন, কিছু কিছু পদে আসীন মানুষের নিরপেক্ষ থাকাটা সাংবিধানিক বাধ্যবাধকতা। উপরাষ্ট্রপতিরও বেশ কিছু বাড়তি দায়িত্ব থাকে। চেয়ারম্যানের পদ সামলানো তার মধ্যে একটা। কিন্তু উনি আচমকা সরকারকে বাঁচাতে ঝাঁপিয়ে পড়লেন। অথচ তাঁর উচিত যে কোনও পক্ষ নেওয়া থেকে শতহস্ত দূরে থাকা। এটা অত্যন্ত বিভ্রান্তিকর এবং হতাশাজনক। জয়রাম রমেশের বক্তব্য, একজন চেয়ারম্যান আম্পায়ার হতে পারেন, রেফারি হতে পারেন, বন্ধু হতে পারেন। কিন্তু চেয়ারম্যান চিয়ারলিডার হতে পারেন না। এরপরই রাহুলের পাশে দাঁড়িয়ে জয়রাম রমেশ দাবি করেন, রাহুল গান্ধী যা বলছেন সেটা একেবারেই ভুল নয়। তাঁর দাবি, সংসদের বিগত অধিবেশনেই ১০-১২ জন সাংসদকে ন্যায্য দাবিতে বিক্ষোভ দেখানোর জন্য নোটিস পাঠিয়েছে সরকার।

 

 

 

Related articles

দিঘার ক্যাম্পে সিআরপিএফ জওয়ানের রহস্যমৃত্যু, এলাকায় চাঞ্চল্য

ভোটের ডিউটিতে এসে দিঘায় (Digha) এক সিআরপিএফ জওয়ানের (CRPF jawan) রহস্যমৃত্যুকে ঘিরে চাঞ্চল্য এলাকায়। মৃত জওয়ানের নাম বীরেন্দ্র...

কালিয়াচকের অশান্তির তদন্তে বাংলায় NIA-এর আইজি সোনিয়া

মালদহের কালিয়াচকের (Kaliachak) অশান্তির ঘটনায় এনআইএ তদন্তের (NIA Investigation) সিদ্ধান্তের পরেই বাংলায় এলেন আইজি সোনিয়া সিং (IG Sonia Singh)।...

দক্ষিণবঙ্গে অস্বস্তিকর গরম, পশ্চিমের জেলায় তাপমাত্রা পৌঁছতে পারে ৪০ ডিগ্রিতে!

এপ্রিলের শুরু থেকেই বাড়ছে গরম, শুক্রবার সকাল থেকে শুষ্ক আবহাওয়ায় চরম অস্বস্তি কলকাতাসহ দক্ষিণবঙ্গে। চলতি সপ্তাহে শহরের পারদ...

কেন্দ্রীয় এজেন্সি আসার আগেই মোথাবাড়ির ঘটনায় গ্রেফতার মিম নেতা, সিআইডিকে কৃতিত্ব মুখ্যমন্ত্রীর

এনআইএ (NIA) আসার আগে কালিয়াচকের অশান্তির ঘটনায় মূলচক্রীকে গ্রেফতার করল রাজ্যের সিআইডি (CID)। হরিরামপুরের সভামঞ্চ থেকে এই কথা...