Thursday, April 23, 2026

মাথার ভেতর যমজ ভ্রূণ ! বিরল ঘটনার সাক্ষী চিনের চিকিৎসকেরা

Date:

Share post:

এক বছরের শিশু কন্যার মাথার গঠন অন্যান্যদের থেকে বড়। প্রাথমিকভাবে একটু খটকা লেগেছিল মা বাবার। চোখে বা কানে কোন সমস্যা হচ্ছে না তো, চিন্তায় পড়ে গেছিলেন বাড়ির বাকিরাও। কিন্তু এক বছরের শিশুর পক্ষে নিজে এত কিছু বোঝা সম্ভব নয় তাই চিকিৎসকের পরামর্শ (Doctor’s Consultation) নেওয়ার সিদ্ধান্ত নেন মা-বাবা। আর সেখানে যা ঘটল তাতে কার্যত অবাক গোটা বিশ্ব। এক বছরের শিশু কন্যার মাথার ভেতরে মিলল যমজ ভ্রূণ (Twin fetuses), বিজ্ঞানীরা যাকে আখ্যা দিয়েছেন ‘অজাত যমজ'( unborn twin)বলে। চিনের চিকিৎসকদের এই অভিজ্ঞতা নিউরোলজি জার্নালে (Neurology journal) বিস্তারিত প্রকাশিত হয়েছে।

চিকিৎসকরা বলছেন এক বছরের শিশু কন্যাকে নিয়ে এসে তাঁর মা-বাবা জানান যে বাচ্চাটির মোটর দক্ষতায় কোনও একটা সমস্যা হচ্ছে। পাশাপাশি মাথার সাইজ অন্য বাচ্চাদের তুলনায় বেশ খানিকটা বড়। সন্দেহ হয় চিকিৎসকদের তড়িঘড়ি ব্রেন স্ক্যান করা হয়। আর সেই রিপোর্ট দেখে রীতিমতো অবাক চিকিৎসক তথা গবেষকরা। তাঁরা বলছেন ভ্রূণের জিনোম সিকোয়েন্সিং (Genome Sequencing) পদ্ধতি ব্যবহার করে নবজাতকের যমজ শনাক্ত করা হয়েছিল। অজাত যমজ ভ্রূণের উপরের অঙ্গ, হাড় এবং আঙুলের মতো কুঁড়ি বেড়েছে। কিন্তু এও কি সম্ভব? গবেষণা অনুসারে, এই ঘটনাকে মেডিকেল পরিভাষায় বলা হয় ভ্রূণ-ইন-ভ্রূণ। যখন জীবিত যমজের দেহের অভ্যন্তরে একটি ভ্রূণের অনুরূপ টিস্যুর একটি ভর বৃদ্ধি পায় তখন বিভিন্ন উপসর্গ সৃষ্টি করে। এই ধরনের ঘটনা বিশ্বে খুব কমই দেখা যায় । গবেষকরা বলছেন প্রায় ১০ লাখ শিশুর মধ্যে একজনের ক্ষেত্রেই ঘটে।

প্রসঙ্গত গত বছরের নভেম্বরে, ঝাড়খণ্ডের রাঁচিতে চিকিৎসকেরা ২১ দিনের নবজাতকের পেট থেকে আটটি ভ্রূণ অপসারণ করেছিলেন। এবার চিনের এই শিশু কন্যার ঘটনায় আলোড়ন সৃষ্টি হয়েছে চিকিৎসক মহলে।

 

Related articles

৭২ ঘণ্টা বাইক বন্ধ কেন? ক্ষমতার অপব্যবহার! কমিশনকে ভর্ৎসনা হাই কোর্টের

সুষ্ঠু ভোটগ্রহণের জন্য নির্বাচন কমিশনের (Election Commission) অতিসক্রিয়তায় ক্ষুব্ধ আদালত। বৃহস্পতিবার, ভোটগ্রহণের তিনদিন আগে থেকে মোটরবাইক চলাচলে নিষেধাজ্ঞাকে...

ভারত নরক, ভারতীয়রা গ্যাংস্টার! ‘বন্ধু’ ট্রাম্পের নতুন ‘উপহার’

নরেন্দ্র মোদির সঙ্গে চরম বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকলেও ভারতীয়দের বিঁধতে ছাড়লেন না মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। একটি পডকাস্টে গিয়ে সরাসরি...

সুপ্রিম আদালতে ইডি বনাম আইপ্যাক মামলায় সিবিআই তদন্তের আর্জি কেন্দ্রীয় এজেন্সির

তৃণমূলের ভোট পরিচালন সংস্থা আইপ্যাকের কলকাতা অফিসে ও প্রতীক জৈনের বাড়িতে ED অভিযান সংক্রান্ত মামলায় এবার সিবিআই হস্তক্ষেপের...

কেন্দ্রীয় বাহিনীর অতি সক্রিয়তা! বৈধ নথি সত্ত্বেও তৃণমূল এজেন্টকে ঢুকতে বাধা

অশান্তি ঠেকাতে দেখা মিলছে না কেন্দ্রীয় বাহিনী। আক্রান্ত হচ্ছেন প্রার্থীরাও। সেখানে যেন একমাত্র বুথ আগলানোই কাজ কেন্দ্রীয় বাহিনীর...