Sunday, April 5, 2026

”অনশন-আন্দোলন নয়, আলোচনার মাধ্যমেও সমস্যার সমাধান হয়”, DA আন্দোলনকারীদের বার্তা রাজ্যপালের

Date:

Share post:

গতকাল, বৃহস্পতিবার বিকেলে আচমকা রাজভবনে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে বেশ কিছুক্ষণ রাজ্যপাল সি ভি আনন্দ বোসের সঙ্গে একান্তে বৈঠক হয় মুখ্যমন্ত্রীর। রাজভবনে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর, DA আন্দোলনকারীদের অনশন প্রত্যাহারের আবেদন জানালেন রাজ্যপাল। তাঁর বার্তা, ”আলোচনার মাধ্যমে যেকোনও সমস্যার সমাধান হয়”।

প্রসঙ্গত, রাজ্যে বকেয়া DA-র দাবি আন্দোলনকে আরও তীব্র করতে চাইছেন সরকারি কর্মচারীদের একাংশ। শুধুমাত্র কর্মবিরতি বা ধর্মঘট নয়, ধর্মতলায় অবস্থান বিক্ষোভ ও অনশনে বসেছেন আন্দোলনকারীরা। সূত্রের খবর, মুখ্যমন্ত্রীর কাছে সরকারি কর্মচারীদের এই DA বিষয়টি জানতে চান রাজ্যপাল। সিভি আনন্দ বোসের কাছে রাজ্যের অবস্থান ব্যাখ্যা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর রাতেই DA আন্দোলনকারীদের অনশন প্রত্যাহারের আবেদন জানালেন রাজ্যপাল।

এদিকে বকেয়া DA-র দাবিতে আজ, শুক্রবার রাজ্যজুড়ে ধর্মঘটের ডাক দিয়েছেন যৌথমঞ্চ। পাল্টা বিজ্ঞপ্তি দিয়েছে রাজ্য সরকারও। বেতন বা ছুটি কাটা নয়, অফিসে না এলে চাকরিতে সার্ভিস রেকর্ডও ব্রেক হবে! নির্দেশিকা জারি করেছে নবান্নও।

 

Related articles

IPL: বরুণ-নারিনেই আস্থা, গ্রিনের বোলিংয়ের জন্য কেকেআর তাকিয়ে ডনের দেশের দিকেই

আইপিএলের(IPL) প্রথম দু ম্যাচেই হারের মুখ দেখতে হয়েছে কেকেআরকে (KKR)। পেস বোলিংয়ে বৈচিত্র নেই, স্পিন অ্যাটাক নিস্ক্রিয়, রাহানের...

অভিযোগ লীনা-শৈবালের বিরুদ্ধে: তালসারি থানা থেকে বিচারের আশায় প্রিয়াঙ্কা

অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়-এর অস্বাভাবিক মৃত্যুর এক সপ্তাহ পর এবার সরাসরি প্রযোজনা সংস্থার কর্ণধার লীনা গঙ্গোপাধ্যায়-সহ (Leena Ganguly)...

IPL: বাদশার আগমনের দিনেই ভিলেন বৃষ্টি! কেকেআর-পাঞ্জাব ম্যাচ নিয়ে বাড়ছে আশঙ্কা

আইপিএলে (IPL)ঘরের মাঠে প্রথম জয়ের সন্ধানে ইডেনে সোমবার সন্ধ্যায় পাঞ্জাব কিংসের বিরুদ্ধে নামছে কেকেআর(KKR)। নাইট ভক্তদের জন্য বাড়তি...

IPL: ইডেনে কেকেআরের বিরুদ্ধে প্রীতির দলের তুরুপের তাস নাইট প্রাক্তনী

  সোম সন্ধ্যায় ইডেনে ভীরু-জারা। ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে কেকেআরে (KKR)প্রতিপক্ষ পাঞ্জাব কিংস।এই ম্যাচটা যতটা না নাইটদের সঙ্গে পাঞ্জাব...