Tuesday, June 16, 2026

সতীশের শেষযাত্রায় কান্নায় ভেঙে পড়লেন অনুপম

Date:

Share post:

সাতসকালে বন্ধুর মৃত্যুসংবাদটা নিজেই দিয়েছিলেন। মৃত্যুর কারণও জানিয়েছিলেন তিনিই। ভেঙে পড়লেও একবারও ক্যামেরার সামনে চোখের জল ফেলেননি জনপ্রিয় অভিনেতা অনুপম খের।কিন্তু কৌতুকাভিনেতা সতীশ কৌশিকের নিথর দেহ অ্যাম্বুল্যান্স থেকে নামানো হতেই নিজেকে আর সামলাতে পারলেন না বর্ষীয়ান অভিনেতা। বন্ধুকে চিরনিদ্রায় দেখে হাপুস নয়নে কেঁদে ফেলেন তিনি। ৪৫ বছরের মজবুত হৃদয়ের সেতু হঠাৎ এক রাতে ভেঙে পড়বে, কল্পনাও করতে পারেননি অনুপম। ময়নাতদন্ত শেষে সতীশের দেহ মুম্বইয়ে পৌঁছনোর আগে থেকেই তাঁর পরিবারের পাশে ছিলেন অনুপম। তবে ভারসোভা মহাশ্মশানে সতীশের শেষকৃত্যের সময় তাঁকে ভেঙে পড়তে দেখা যায়।


আরও পড়ুন:বিদায় বলিউডের ‘ক্যালেন্ডার’, সমাজমাধ্যমের ক্যানভাসে এখনও রঙিন সতীশ !

বুধবার দিল্লিতে এক বন্ধুর বাড়িতে ছিলেন সতীশ। রাতে হঠাৎ বুকে অস্বস্তি শুরু হয়। তার পর যন্ত্রণা। সে সময় বন্ধুকে ব্যাপারটা জানাতে সঙ্গে সঙ্গে তাঁকে নিয়ে হাসপাতালে রওনা দেওয়া হয়। যদিও পৌঁছনোর আগেই মৃত্যুর কোলে ঢলে পড়েন ‘মিস্টার ইন্ডিয়া’র অভিনেতা।

কৌতুক চরিত্রে অভিনয় করতেন সতীশ। বিভিন্ন সিনেমায় তাঁর উপস্থিতি কয়েক দশক ধরে দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছিল। শেষ অভিনয় করেছেন কঙ্গনা রানাউত পরিচালিত ‘ইমার্জেন্সি’তে। স্বাধীনতার সময়কার ঐতিহাসিক চরিত্র জগজীবন রামের ভূমিকায় এই ছবিতেই শেষ দেখা যাবে তাঁকে। সতীশের মৃত্যুতে শোকস্তব্ধ বলিউড।

 

 

Related articles

ভোটপ্রচারে উস্কানির অভিযোগে সিআইডি তলবে হাজিরা অভিষেকের

নির্ধারিত সময়ের মধ্যেই সিআইডি (CID) তলবে ভবানী ভবনে হাজির অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বিধানসভা নির্বাচনের প্রচারে ডিজে বাজানোর...

আজ স্পিকারের ডাকে বিধানসভায় সর্বদলীয় বৈঠক, চিঠি পাননি শোভনদেব- কুণাল 

বিধানসভার বাদল অধিবেশন শুরুর আগে বুধবার সর্বদলীয় বৈঠকের ডাক দিয়েছেন স্পিকার রথীন্দ্র বোস। কিন্তু চিঠি পাঠানো হল না...

যোগ দিবসের প্রস্তুতির জের, আজ থেকে বন্ধ সুন্দরবনের পর্যটনকেন্দ্র-জঙ্গল সাফারিও!

আন্তর্জাতিক যোগ দিবস (International Yoga Day) উপলক্ষে কলকাতায় আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Natendra Modi)। রেড রোডে সাত...

গ্রেফতার তৃণমূলের শিক্ষক সংগঠনের নেতা মইদুল

আত্মহত্যায় প্ররোচনা মামলায় গ্রেফতার করা হল তৃণমূলের (TMC) শিক্ষক সংগঠনের নেতা মইদুল ইসলামকে (Maidul Islam)। ঘটনা ২০২২ সালের।...