Wednesday, April 8, 2026

এসএসসিকে ৮৪২ জনের সুপারিশপত্র বাতিলের নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের !

Date:

Share post:

ফের এসএসসিকে কড়া নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। এবার গ্রুপ-সি পদে ৭৮৫ জনের চাকরির সুপারিশপত্র বাতিল করতে নির্দেশ দিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। সেই সঙ্গে বাতিল করতে বললেন, সুপারিশপত্র ছাড়াই নিয়োগপত্র পাওয়া ৫৭ জনের চাকরি। সবমিলিয়ে হাই স্কুল থেকে চাকরি যাচ্ছে আরও ৮৪২ জনের!

বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশ, আজ থেকেই স্কুলে ঢুকতে পারবেন না এই গ্রুপ-সি কর্মীরা। শনিবার দুপুর ১২টার মধ্যে বিজ্ঞপ্তি জারি করে চাকরির সুপারিশপত্র বাতিল করতে হবে এসএসসি-কে। স্কুলের কোনও কাজের সঙ্গে তাঁরা যুক্ত থাকতে পারবেন না। তবে এখনই ওই কর্মীদের বেতন ফেরতের কোনও নির্দেশ দেননি তিনি।

উল্লেখ্য, সুপারিশপত্র ছাড়া চাকরি দেওয়ার অভিযোগ রয়েছে এমন ৫৭ জন গ্ৰুপ-সি কর্মীর নামের তালিকা দু’ঘণ্টার মধ্যে প্রকাশ করার জন্য এসএসসি কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। কিন্তু এসএসসি কর্তৃপক্ষ মাত্র ৮৯ মিনিটেই তালিকা পেশের পরে ওই ৫৭ জনের চাকরি বাতিলের পাশাপাশি গ্রুপ-সি পদে ৭৮৫ জন অর্থাৎ মোট ৮৪২ জনের চাকরির সুপারিশপত্রও চাকরি বাতিলের নির্দেশ দিলেন তিনি।

 

Related articles

স্টুডিও পাড়ায় ‘নিষিদ্ধ’ অভিনেতা-পরিচালকরা কাজে ফিরবেন কি, ফের শিরোনামে দেব – স্বরূপ দ্বন্দ্ব!

টলিপাড়ায় 'ব্যান' কালচার নিয়ে সমস্যা যেন কাটতেই চাইছে না। একদিকে যখন শিল্পী কলাকুশলীদের সুরক্ষার জন্য মঙ্গলবার দিনভর মিটিং...

নির্বাচনী প্রচারে আজ হুগলিতে মমতা, সভা করবেন আরামবাগ-বলাগড়-শ্রীরামপুরে

বিধানসভা ভোটের প্রচারে বুধবার হুগলি জেলার (Hooghly) পাঁচ বিধানসভা কেন্দ্রের প্রার্থীদের সমর্থনে জনসভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।...

যুদ্ধ থামল! ইরানের শর্তে মাথা নত আমেরিকার

পশ্চিম এশিয়ায় যে আগ্রাসী যুদ্ধনীতি নিয়ে হরমুজ প্রণালী খোলার প্রক্রিয়া চালাচ্ছিলেন ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) তা সম্পূর্ণভাবে পরাক্রান্ত।...

আজ ভবানীপুরের প্রার্থী হিসেবে মনোনয়ন পেশ করবেন মমতা, কালীঘাট থেকে বর্ণাঢ্য মিছিল

ছাব্বিশের বিধানসভা নির্বাচনে হাইভোল্টেজ ভবানীপুর কেন্দ্রের প্রার্থী (Bhawanipur Assembly) হিসেবে বুধবার মনোনয়ন জমা দিতে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...