Sunday, June 14, 2026

শুরুতেই ছত্রভঙ্গ মিছিল, বিধানসভার গেটে তাণ্ডব করে আটক SFI নেতা

Date:

Share post:

বিকল্প শিক্ষানীতি ও ছাত্রভোট-সহ একাধিক দাবিতে সিপিএমের ছাত্র সংগঠন SFI আজ, শুক্রবার বিধানসভা অভিযানের ডাক দিয়েছিল। তবে শুরুতেই ছন্দপতন। অনুমতি ছাড়া জমায়েত করার জন্য শিয়ালদহ স্টেশন চত্বর থেকে SFI-এর কর্মী-সমর্থকদের আটক করে পুলিশ। কলকাতা জেলা SFI সম্পাদক দেবাঞ্জন দে’ও আটক হয়। মিছিল আটকাতে আগে থেকেই ধর্মতলায় রানি রাসমণি রোড এবং কেসি দাসের সামনে ব্যারিকেড করে পুলিশ।হাওড়া ব্রিজেও মোতায়েন ছিল বিশাল পুলিশ বাহিনী।

তবে আঁটসাঁট নিরাপত্তাবলয় থাকলেও পুলিশের চোখে ধুলো দিয়ে বিধানসভার গেট পর্যন্ত পৌঁছে যায় বেশ কয়েকজন SFI সমর্থক। গেট টপকে ভিতরে ঢোকারও চেষ্টা করেন তাঁরা। বিধানসভা চলাকালীন ব্যারিকেড ভেঙে বিধানসভার গেট পর্যন্ত পৌঁছে যান সংগঠনের রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য। তাঁকেও বিধানসভার সামনে থেকে আটক করে পুলিশ।

সৃজন ভট্টাচার্য সংবাদ মাধ্যমকে বলেন, “পুলিশ বলেছিল মিছিল করতে দেবে না। বিধানসভায় যেতে দেব না। সেই চ্যালেঞ্জ আমরা গ্রহণ করেছি। বিধানসভা পৌঁছে প্রমাণ করে দিয়েছি।” আগামিদিনে তাঁদের দাবি মানা না হলে ফের বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন SFI ছাত্রনেতা সৃজন।

 

 

Related articles

পেট্রোল-ডিজেল ছাড়া ইথানলেই গাড়ি! গড়কড়ির সিদ্ধান্তে সংকটে দেশ

এবার দেশে ১০০ শতাংশ ইথানলে (E100) গাড়ি চালানোর সবুজ সংকেত দিয়েছে কেন্দ্রীয় পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়কড়ি...

চাপের কাছে ‘বেসামাল’ হয়েই বিদ্রোহী শিবিরে সুদীপ! ‘বিশ্বাসঘাতক’ দাবি কুণালের

যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে রবিবার রেবেল তৃণমূলদের সঙ্গে ভূপেন্দ্র যাদবের বাড়িতে দেখা গেল সুদীপ বন্দ্যোপাধ্য়ায়কে। তৃণমূলের সঙ্গ ছেড়ে...

বিশ্বকাপে পপ তারকা ও কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রীর অন্তরঙ্গ মুহূর্ত

কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং পপ গায়িকা কেটি পেরিকে একসঙ্গে হাত ধরাধরি করে দেখা গেল ফিফা বিশ্বকাপ...

আইন-বিরোধী জোট: অভিষেকের চিঠি নিয়ে স্পিকারের কাছে সাগরিকা, কীর্তি

যেভাবে দলের বিরুদ্ধে লোকসভায় জোট তৈরির চেষ্টা চালাচ্ছেন তৃণমূলের এক শ্রেণির 'বিদ্রোহী' বলে দাবি করা সাংসদ, তা আদতে...