Monday, April 13, 2026

Manish Sisodia : আবার ধাক্কা! ৭ দিনের ইডি হেফাজত মণীশের

Date:

Share post:

আবগারি নীতি মামলায় আম আদমি পার্টির নেতা মণীশ সিসোদিয়াকে ৭ দিনের ইডি হেফাজতের নির্দেশ দিল দিল্লি কোর্ট। শুক্রবার দিল্লি কোর্টে মণীশের জামিনের মামলার শুনানি ছিল। সেই শুনানিতে ১০ দিনের হেফাজত চেয়ে আবেদন করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তবে ১০ দিনের পরিবর্তে তাঁকে ৭ দিনের হেফাজতের নির্দেশ দেয় আদালত।

আবগারি নীতি মামলায় দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রীকে ২৬ ফেব্রুয়ারি গ্রেফতার করেছিল সিবিআই। সিবিআই হেফাজতে থাকার পর ৬ মার্চ জেল হেফাজতের নির্দেশ দিয়েছিল আদালত। সেদিন থেকেই তিনি তিহার জেলে ছিলেন। সিবিআইয়ের গ্রেফতারি মামলায় এদিন সিবিআইয়ের স্পেশাল আদালতে মণীশ সিসোদিয়ার জামিনের আবেদন করেন তাঁর আইনজীবী। যদিও সেই আবেদন এদিন শোনা হয়নি, আগামী ২১ মার্চ এই মামলার শুনানি হবে বলে আদালত জানিয়ে দেয়।

তবে অন্যদিকে বৃহস্পতিবার এই একই মামলায় জেলে গিয়ে দফায় দফায় জেরা করে ইডি। শুক্রবার দিল্লির বিশেষ আদালতে মণীশের (Manish Sisodia) মামলার শুনানিতে ইডি জানায়, এই দুর্নীতিতে নতুন অনেক তথ্য মিলেছে। সেই তথ্যের ভিত্তিতেই জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন রয়েছে। শুধু তাই নয়, এই মামলায় এখনও পর্যন্ত যাঁদের গ্রেফতার করা হয়েছে তাঁদের সঙ্গে মুখোমুখি বসিয়ে মণীশকে জিজ্ঞাসাবাদ করতে চায় বলে আদালতে জানিয়েছে ইডি।

আরও পড়ুন- আইপিএস অফিসার থেকে রুপোলী পর্দার সফর! ‘সিমালা’য় বিভোর নেটিজেনরা

 

Related articles

চার দশকের ভোটার অথচ আজ ঠাঁই ট্রাইব্যুনালের লাইনে! কেন এই চরম হয়রানি? ক্ষোভ রায়গঞ্জে

কয়েক দশক ধরে নিজের দেশেই বাস, হাতে রয়েছে জমির দলিল থেকে শুরু করে বৈধ পরিচয়পত্র। অথচ ভোটার তালিকার...

ভোটের মুখে কলকাতা পুলিশে বড় রদবদল, লালবাজারের শীর্ষ স্তরে দায়িত্ব বদল কমিশনের

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার মুখে কলকাতা পুলিশের প্রশাসনিক কাঠামোয় বড়সড় রদবদল করল নির্বাচন কমিশন। যুগ্ম কমিশনার ও অতিরিক্ত...

‘দেশ বিক্রি করে দিয়েছেন কেন?’ আসানসোলে মোদিকে তোপ দেগে কর্মসংস্থানের বার্তা মমতার

শিল্পাঞ্চল আসানসোলের মাটি থেকে লোকসভা নির্বাচনের সুর বেঁধে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার আসানসোলের এডিডিএ গ্রাউন্ডে এক...

ISL:  পিছিয়ে থেকেও দুরন্ত জয়, লিগের লড়াইয়ে ফিরল বাগান

তিন ম্যাচ পর জয়ের সরণিতে মোহনবাগান(Mohun bagan)। রবিবার যুবভারতীতে জয়ে ফিরল মোহনবাগান(Mohun bagan)। পাঞ্জাব এফসির বিরুদ্ধে ৩-২ গোলে...