Monday, April 13, 2026

আইপিএল-এর আগে নতুন জার্সি প্রকাশ মুম্বই ইন্ডিয়ান্সের

Date:

Share post:

৩১ মার্চ থেকে শুরু হচ্ছে আইপিএল ২০২৩। প্রথম ম‍্যাচে গুজরাত টাইটান্সের মুখোমুখি চেন্নাই সুপার কিংস। আইপিএল-এর প্রস্তুতিতে ব‍্যস্ত প্রতিটি দল। তবে তারই ফাঁকে নতুন জার্সি প্রকাশ করল মুম্বই ইন্ডিয়ান্স। পোশাকশিল্পী শান্তনু ও নিখিল নতুন জার্সির নকশা তৈরি করেছেন।

নতুন জার্সি নিয়ে মুম্বই দলের এক মুখপাত্র বলেছেন, “এই জার্সি হল মুম্বই শহরটার প্রতিফলন। গত কয়েক বছর ধরে অনেক অনুপ্রেরণার সঙ্গে জড়িয়ে রয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। মুম্বইয়ের সংস্কৃতিকেই এবারের জার্সিতে তুলে ধরা হয়েছে। আমরা ভবিষ্যতে বিশ্বাস করি। আশা করি আগামিদিনে আরও বেশি মুম্বইবাসীর সমর্থন পাব আমরা।”

আরও পড়ুন:অজিদের বিরুদ্ধে খেলতে নেমে রেকর্ড গড়লেন অশ্বিন, টপকে গেলেন কুম্বলেকে

আগে যেরকম নীল জার্সিতে দেখা যেত রোহিতদের, এবারও তাই থাকছে জার্সিতে। সঙ্গে সোনালি বর্ডার রয়েছে জার্সির কাঁধে এবং দুই পাশে। শান্তনু এবং নিখিল এই জার্সিতে মুম্বইয়ের স্থানীয় সংস্কৃতিকে তুলে ধরেছেন। শুক্রবার থেকেই জার্সি বিক্রি শুরু হয়ে যাচ্ছে। প্রথম দিকে যাঁরা জার্সি কিনবেন, তাঁদের জার্সিতে নিজের নাম এবং পছন্দমতো সংখ্যা বসানোর সুযোগ থাকছে বলে জানান হয় মুম্বইয়ের তরফ থেকে।

 

Related articles

দালাল স্ট্রিটে বড় ধাক্কা, ১৬০০ পয়েন্ট পড়ল শেয়ার সূচক!

ইসলামাবাদে আমেরিকা-ইরানের শান্তি বৈঠক (US Iran Peace Talk) ভেস্তে যাওয়ার পর ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) হুঁশিয়ারি বড় প্রভাব...

IPL: চাপ বাড়ছে রাজস্থান দলের ম্যানেজারের, কড়া অবস্থান বিসিসিআইয়ের

আইপিএলের (IPL) প্রথম চার ম্যাচ জিতে পয়েন্ট তালিকায় শীর্ষে আছে রাজস্থান রয়্যালস(Rajasthan Royals)। সুখের সময়ে দলের অস্বস্তি বাড়ালেন...

রবীন্দ্রসঙ্গীতকে বলেছে ‘রবিশঙ্কর’! ফের বাঙালি অস্মিতা তুলে শাহকে নিশানা অভিষেকের

"যারা বাংলার কৃষ্টি-সংস্কৃতি-ঐতিহ্য জানে না, তাঁরা বক্তব্য রাখছে। এক লাইন বাংলা পড়তে পারবে না। একটা শব্দ উচ্চারণ করতে...

গাড়ি ভাঙচুর, পুলিশকে লক্ষ্য করে পাথরবৃষ্টি! শ্রমিক বিক্ষোভে অগ্নিগর্ভ নয়ডা

শ্রমিক বিক্ষোভে উত্তাল যোগীরাজ্য। লাঠিচার্জ পুলিশের, পাল্টা উর্দিধারীদের গাড়ি লক্ষ্য করে পাথরবৃষ্টি! সঠিক কর্ম পরিবেশ এবং বেতন বৃদ্ধির...