Monday, April 6, 2026

প্রয়াত প‍্যাট কামিন্সের মা মারিয়া কামিন্স

Date:

Share post:

প্রয়াত অস্ট্রেলিয়ার অধিনায়ক প‍্যাট কামিন্সের মা মারিয়া কামিন্স। দীর্ঘদিন ধরে ক্যান্সারের সঙ্গে লড়াই করছিলেন মারিয়া। এদিন এমনটাই জানাল অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড। শেষ সময়ে মায়ের পাশে থাকতে ভারতের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের পরেই দেশে ফিরে যান প্যাট। সতীর্থের এমন শোকের দিনে পাশে দাঁড়াল অস্ট্রেলিয়া দল। আহমেদাবাদে ভারতের বিরুদ্ধে টেস্ট ম্যাচের দ্বিতীয় দিনে কালো আর্মব্যান্ড পড়ে মারিয়া কামিন্সকে শ্রদ্ধা জানালেন অজি ক্রিকেটাররা।

এদিন ক্রিকেট অস্ট্রেলিয়ার পক্ষ থেকে জানান হয়, আমরা গভীরভাবে শোকাহত মারিয়া কামিন্সের মৃত্যুতে। ওনার মৃত্যুতে অস্ট্রেলিয়া ক্রিকেট ওনাকে শ্রদ্ধা জানায়। অনেক সহানুভূতি ওনার পরিবারের জন‍্য, প‍্যাটের জন‍্য। মারিয়া কামিন্সকে শ্রদ্ধা জানাতে দল কালো আর্মব‍্যান্ড পরে খেলতে নামলো।”

এদিকে ভারত ছাড়ার সময়ে কামিন্স বলেছিলেন, “আমার মনে হয় এই সময়ে আমার উচিত পরিবারের পাশে থাকার। ক্রিকেট অস্ট্রেলিয়া ও আমার দলের সতীর্থদের থেকে যে সমর্থন পেয়েছি তাতে আমি কৃতজ্ঞ। অনেক ধন্যবাদ আমাকে বোঝার জন্য।”

আরও পড়ুন:হায়দরাবাদের সঙ্গে ড্র, হতাশ বাগান কোচ

 

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...