Tuesday, March 31, 2026

জার্মানির গির্জায় ব*ন্দুকবাজের হা*মলা, নি*হত একাধিক

Date:

Share post:

ফের বন্দুকবাজের হামলা। এবার জার্মানিতে। বৃহস্পতিবার রাতে জার্মানির হামবুর্গের গির্জায় বন্দুকবাজের হামলায় বেশ কয়েক জনের মৃত্যু হয়েছে। জখম হয়েছেন বহু মানুষ ।হামলার কারণ এখনও জানা যায়নি। কে বা কারা এই হামলা চালিয়েছে তাও এখনও স্পষ্ট নয়।

আরও পড়ুনঃমার্কিন মুলুকে ফের বন্দুকবাজের হা*মলা, মৃ*ত ১০

হামবুর্গ পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ৯টা নাগাদ হামলা চালানো হয়। একের বেশি হামলাকারী ছিলেন বলে সন্দেহ পুলিশের। নিহতদের মধ্যে এক হামলাকারী রয়েছেন বলে দাবি করা হয়েছে। হামবুর্গে কিংডম হল অব জেহবাস উইটনেসে হামলার ঘটনা ঘটেছে। গোটা এলাকা ঘিরে রেখেছে পুলিশ। কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে চারপাশ।শুরু হয়েছে উদ্ধারকাজ।

হামলার পরই চিরুনি তল্লাশি শুরু করেছে পুলিশ। ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশের বাহিনী। সতর্ক করা হয়েছে বাসিন্দাদের।তাঁদের বাড়ির বাইরে না বেরোনোর পরামর্শ দেওয়া হয়েছে। পরিস্থিতি সামাল দিতে গুজব না ছড়ানোর নির্দেশ দিয়েছে পুলিশ।

 

 

Related articles

নির্বাচনী কাজের প্রবল চাপ, অবসাদে বিষ খেয়ে আত্মহত্যা AERO-র 

ভোটের মুখে ফের এক সরকারি কর্মীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল শহরে। মৃতার নাম মালবিকা রায়...

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...

ইভিএম খুললে সর্ষে ফুল দেখবে বিজেপি, করণদিঘির সভা থেকে হুঁশিয়ারি অভিষেকের

ইভিএম খুললে সর্ষে ফুল দেখবে বিজেপি! বাংলা বিরোধী বিজেপি যেভাবে বাংলার মানুষকে অপমান করেছে, বঞ্চিত করেছে, এসআইআরের নামে...