Saturday, April 4, 2026

ডাক্তার বান্ধবীকে খু*ন, ফেসবুকে আত্মহ*ত্যার পোস্ট অভি*যুক্তের !

Date:

Share post:

হোলির (Holi Day) সন্ধ্যায় বান্ধবীকে নৃ*শংসভাবে খু*নের ঘটনা ঘটল জম্মুতে (Jammu)। পুলিশ সূত্রে জানা যায় জম্মু শহরের উপকণ্ঠে জনিপুর (Jonipur) এলাকায় ২৬ বছর বয়সী এক তরুনীর র*ক্তাক্ত দেহ উদ্ধার করা হয়েছে। মৃ*তা জম্মুর তালাব তিলোর বাসিন্দা কমল কিশোর শর্মার (Kamal Kishore Sharma) মেয়ে বলে জানা গেছে। তাঁর নাম সুমেধা (Dr Sumedha) , তিনি পেশায় চিকিৎসক।অভি*যোগের আঙুল উঠছে তার পুরুষ বন্ধু জোহর গানাইয়ের (Johar Ganai) দিকে। এই ঘটনার আগেই অ*ভিযুক্ত তাঁর ফেসবুক পেজে আত্মহ*ত্যার কথা পোস্ট করেছিলেন বলে জানা যায়। ঘটনার জেরে চা*ঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

অভিযুক্ত জোহর গানাই এবং ডক্টর সুমেধা ঘনিষ্ঠ বন্ধু এবং বেশ কিছুদিন ধরে প্রেম করছিলেন বলেই পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে। দুজনেই জম্মুর ডেন্টাল কলেজ সিওহরা থেকে বিডিএস করেছিলেন এবং মেয়েটি জম্মু-কাশ্মীরের বাইরের একটি কলেজ থেকে তাঁর মেডিকেল ডিগ্রীর জন্য পড়াশোনা করছিলেন। পুলিশ সূত্রে খবর হোলির রাতে মৃতার আত্মীয়ের কাছ থেকে ফোন পেয়ে এসএইচও ইন্সপেক্টর বিজয় কুমারের নেতৃত্বে জনিপুর পুলিশ পাম্পোশ কলোনিতে অভিযুক্তের বাসভবনে ছুটে যায়। সেখানে গিয়ে পুলিশ র*ক্তাক্ত অবস্থায় দুজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। দুজনের পেটেই ছু*রির আ*ঘাতের চিহ্ন রয়েছে বলে জানা যাচ্ছে। মেয়েটিকে বাঁচানো সম্ভব হয়নি, আশ*ঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসা চলছে অ*ভিযুক্তেরও।

পুলিশের তদন্তে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে সুমেধা হোলির ছুটিতে এসে সরাসরি অ*ভিযুক্তের বাড়িতে চলে যায়।যেখানে কোনও বিষয় নিয়ে তাঁদের মধ্যে কথা কাটাকাটি হয়। এরপর রাগের মাথায় দুজনে দুজনকে আ*ঘাত করার চেষ্টা করেন। ডাক্তার বান্ধবীকে ছুরি দিয়ে আঘাত করার পর আত্মহ*ত্যার চেষ্টা করেন অভিযুক্ত বলে অনুমান করা হচ্ছে। ইতিমধ্যেই জোহর গানাইয়ের বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ।

 

Related articles

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...